Saturday, April 4, 2026

৬ তারিখ নিয়ে সতর্কবার্তা মমতার, দা.ঙ্গা রুখতে হিন্দুদের দিলেন দায়িত্ব

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের আগে জেলাসফরে বেরিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সোমবার পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে একযোগে আক্রমণ শানালেন বাম ও বিজেপিকে(BJP)। জানালেন, “সিপিএম-এর আমলে দেখছি গুন্ডাবাজি, পুকুরে বিষ মিশিয়ে দেওয়া, মানুষের পা কেটে দেওয়া, মানুষকে বয়কট করা, নরমুন্ডু নিয়ে খেলা করা। আর বিজেপির আমলে দেখছি দাঙ্গাবাজি।”। শুধু তাই নয়, এদিনের সভা থেকে আগামী ৬ তারিখ হনুমান জয়ন্তী নিয়ে সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী। হিন্দু ভাই-বোনেদের বার্তা দিলেন রোজার সময়ে সংখ্যালঘু ভাইবোনেদের রক্ষা করার।

সোমবার খেজুরির জনসভা থেকে নন্দীগ্রামের অতীত ইতিহাস তুলে ধরে মমতা বলেন, “একসময় খেজুরিতে ঢোকা যেত না। সিপিএম-এর অত্যাচারে মানুষ অত্যাচারিত ছিল। আমার একজন ছাত্রী বন্ধুকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছিল। এরপর তাঁর বাবার নামে দোষ দেওয়া হয়েছিল। সিপিএম গুলো এখন বিজেপি হয়েছে।” এরপরই রামনবমীর প্রসঙ্গে মমতা বলেন, “কেন ৫ দিন ধরে রামনবমীর মিছিল হবে? এটা কী ধরণের মিছিল যেখানে বুল্ডোজার যাচ্ছে, বন্দুক নিয়ে নাচ করছে, গরিব মানুষের ফলের গাড়িতে আগুন জ্বালাচ্ছে?” পাশাপাশি সকলকে সতর্ক করে ও দাঙ্গা রুখে দেওয়ার নির্দেশ দিয়ে মমতা বলেন, “আমরা বজরংবলীকে সম্মান করি কিন্তু মাথায় রাখবেন ৬ তারিখে ওরা যেন দাঙ্গার প্ল্যান করতে না পারে। ৬ তারিখ হিন্দু ভাইবোনেদের দায়িত্ব দিলাম, ওদের রোজা চলছে। ওদের রক্ষা করবেন কার গায়ে যেন হাত না পড়ে।” এছাড়াও দাঙ্গাবাজদের হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, “বিজেপির কাছ থেকে টাকা খেয়ে রাস্তা ভাঙছে। আমি তৈরি করছি ওরা ভাঙছে। মনে রাখবেন একটা আইন হয়েছে যেখানে সম্পত্তি নষ্ট করলে সরকার আপনাদের সম্পত্তি দখল করে নিলাম করবে। আর সেই টাকা চলে যাবে ক্ষতিগ্রস্তদের কাছে।”

নাম না করে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “নন্দীগ্রামে সূর্যোদয়ের নামে দশদিন কাউকে বেরতে দেওয়া হয়নি। ১৪ মার্চ যখন গুলিতে মারা গিয়েছিল, সেই সময় খেজুরি দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হত না। সেই সময় গদ্দাররা মাঠে ছিল না। লুকিয়ে বসেছিল। আমি সেই সময় ২৬ দিন অনশন করেছিলাম। ১৪ মার্চের গুলিকাণ্ডের পর আমি ছুটে এসেছিলাম। চণ্ডীপুরে আমার গাড়ি আটকে পেট্রল বোমা মারতে গিয়েছিল। কোলাঘাটে আমার গাড়িতে মদের বোতল ছোড়া হয়েছিল। আমার উপর অনেক অত্যাচার হয়েছে। আমি যত দিন বাঁচব আমার আন্দোলন কেউ রুখতে পারবে না।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...