Monday, March 16, 2026

‘বিজেপির ইন্ধনে রিষড়ায় অ*শান্তি ঘটেছে’, তোপ তৃণমূলের

Date:

Share post:

রামনবমীর মিছিল ঘিরে হাওড়ার শিবপুরের পর হুগলির রিষড়ায় ফের অশান্তি।হাওড়ার শিবপুরের পরিস্থিতি ঠিক স্বাভাবিক হওয়ার আগেই রবিবার নতুন করে অশান্তি বাধে রিষড়ায়।আর এই নিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।বিজেপির চক্রান্তেই রিষড়ায় এই অশান্তি ঘটেছে বলে সাফ জানিয়েছে তৃণমূল।

আরও পড়ুন:বুকে ব্যাথা নিয়েই হুইলচেয়ারে বসে আদালতে অনুব্রত! জামিন পেলেন?

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “বিজেপি শকুনের রাজনীতি করছে। গোটাটা ঘটেছে বিজেপির ইন্ধনে। এর দায় দিলীপ ঘোষদেরই নিতে হবে।”

রামনবমীর দুদিন পরেও রবিবার মিছিল করে বিজেপি। হাজির ছিলেন দিলীপ ঘোষ। বিজেপির দাবি, সমাজবিরোধীরা মিছিলের উপর হামলা করেছিল।পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।
এদিন কুণাল ঘোষ বলেন, “রিষড়ায় ঘটনাটি তারজন্য দায়ী পুরোদস্তুর বিজেপি। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের মধ্যে রেষারেষি চলছে। পরিকল্পনামাফিক অশান্তি পাকানোর চেষ্টা করছে তারা। রামনবমী তো মিটে গিয়েছে। তারপরেও রবিবার কীসের মিছিল?আমি পুলিশকে বলব, যারা এই প্ররোচনার সঙ্গে যুক্ত তাদের যথাযথ শাস্তি দেওয়ার ব্যবস্থা দেওয়া হোক।”

রিষড়ায় ঘটনার পর এখনও থমথমে গোটা এলাকা। সোমবার রাতেই এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। বন্ধ ইন্টারনেট ব্যবস্থাও।ঘটনায় আহত বেশ কিছু পুলিশকর্মী।অশান্তির সঙ্গে যুক্ত ১২ জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ।এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।

 

 

spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...