Wednesday, April 29, 2026

কোটি কোটি টাকা ব্যয়ে প্রাসাদ কিনেও চরম অস্বস্তি! কেন্দ্রের আচরণে ক্ষু.ব্ধ সাইরাস পুনাওয়ালা

Date:

Share post:

৭৫০ কোটি টাকা খরচ করে প্রাসাদ কিনেও স্বস্তি নেই। দীর্ঘ ৮ বছর পেরিয়ে গেলেও নতুন বাড়িতে যেতে গিয়ে বারবার থমকে যেতে হচ্ছে সাইরাস পুনাওয়ালাকে (Cyrus Poonawala)। জানা গিয়েছে, জমির মালিকানা সংক্রান্ত বিরোধের কারণে ভারত সরকার তাঁকে সম্পত্তির হস্তান্তর আটকে দিয়েছে। উল্লেখ্য, মার্কিন সরকারের কাছ থেকে লিঙ্কন হাউস (Lincoln House) কিনেছিলেন বিশ্বের বৃহত্তম প্রতিষেধক নির্মাতা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (Serum Institute of India) মালিক।

জানা গিয়েছে, গত প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে ব্রিচ ক্যান্ডির এই সম্পত্তি মার্কিন কনস্যুলেটের হাতে ছিল। কিন্তু এই জমির আসল মালিকানা কার, তা এখনও পরিষ্কার নয়। আপাতত ভারত সরকার এই জমির হস্তান্তর স্থগিত রেখেছে কারণ মহারাষ্ট্র সরকার (Maharashtra Govt) এবং প্রতিরক্ষা মন্ত্রক (Central Defence Ministry), উভয়েই এই প্লটের মালিকানা দাবি করেছে। আর সেকারণেই সাইরাসকে তাঁর নিজের সম্পত্তি হস্তান্তর করা যাচ্ছে না।

তবে সাইরাস সাফ জানিয়েছেন, কেন সরকার এই জমি বিক্রি আটকে রেখেছে, তার স্বপক্ষে কোনও যুক্তি দেয়নি। তবে তাঁর ধারণা, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এত বিপুল পরিমাণে টাকা যাক, তা চায় না ভারত সরকার। আর সেকারণেই এমন সিদ্ধান্ত। ইতিমধ্যে সম্পত্তি বিক্রি নিয়ে দিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে সংঘাত লেগেই রয়েছে। তবে বিষয়টি নিয়ে মহারাষ্ট্র সরকার এবং প্রতিরক্ষা মন্ত্রক কেউই কোনও মন্তব্য করতে চায়নি।

উল্লেখ্য, ১৯৩৮ সালে ওয়াঙ্কানের মহারাজা লিঙ্কন হাউস তৈরি করেছিলেন। ১৯৫৭ সালে ৯৯৯ বছরের লিজ হিসাবে তা মার্কিন সরকারের কাছে বিক্রি হয়। এরপর ২০০৪ সালে বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে সেই অফিস স্থানান্তরিত হয়ে যায়। সেই সময় থেকেই এই সম্পত্তি বিক্রির চেষ্টা শুরু হয়। পরে পুনাওয়ালা পরিবার সেটি বাসভবন হিসাবে কিনে নেয়।

 

 

Related articles

মিতার পাশে মিতালি: অ্যাম্বুল্যান্সে ভোট দিতে গেলেন আহত তৃণমূল সাংসদ

আরামবাগে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগের সমর্থনে অসুস্থ শরীরে অ্যাম্বুল্যান্সে করে ভোট দিতে গেলেন তৃণমূল সাংসদ মিতালী বাগ।...

সুষ্ঠু ভোটগ্রহণে এসে অশান্তি পাকাচ্ছেন বিজেপি প্রার্থী! শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ ভবানীপুরের ভোটারদের

সকাল থেকে শান্তিতেই ভোটগ্রহণ চলছিল ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। পরিস্থিতি পরিদর্শন করেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়...

EVM বিভ্রাটের জের, ভোট দিতে পারলেন না চিরঞ্জিত

রাজ্যে চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব। বাংলার বিভিন্ন প্রান্তে মানুষ ভোট দিচ্ছেন। এরমধ্যে ইভিএম বিভ্রাটের শিকার হওয়ায় বুধবার...

দক্ষিণ চব্বিশ পরগণায় শান্তিপূর্ণ নির্বাচন: জানালেন সিইও মনোজ

দ্বিতীয় দফার নির্বাচনে রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচনের ছবিটা স্পষ্ট করে দিলেন খোদ নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়াল। তা সত্ত্বেও...