Friday, June 19, 2026

রিষড়ার আহ*তকে দেখতে SSKM হাসপাতালে রাজ্যপাল!

Date:

Share post:

হুগলির রিষড়ার (Rishra, Hooghly)উত্তেজনা যেন কিছুতেই থামতে চাইছে না। রবিবারের পর সোমবারে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। ব্যহত হয় হাওড়া-বর্ধমান শাখায় রেল পরিষেবা (Howrah – Bardhhaman Main Line Division)। প্রায় ৩ ঘণ্টার বেশি সময় ধরে ট্রেন বন্ধ থাকার পর রাত ১টার পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে। এলাকায় বন্ধ ইন্টারনেট পরিষেবা। রিষড়ার পাশাপাশি শ্রীরামপুরেও (Shrirampur) জারি ১৪৪ ধারা। কড়া নিরাপত্তার ঘেরাটোপে এলাকা। এরমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। রিষড়ায় অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন রাজ্যপাল (Governor)। তিনি বলেছেনমানুষের শান্তিতে বাঁচার অধিকার রয়েছে। যাঁরা সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত করবেন, তাঁদের ছাড় দেওয়া হবে না। এরপরেই সেখান থেকে সোজা কলকাতার SSKM হাসপাতালে পৌঁছে যান তিনি। আহতদের পরিবারের সঙ্গে কথাও বলেন তিনি।

যত সময় যাচ্ছে রিষড়ার পরিস্থিতি আগের থেকে আরও খারাপ হচ্ছে। এর আগে হাওড়াতেও অশান্তির ঘটনা প্রকাশ্যে এসেছে। রামনবমীর মিছিল ঘিরে যে বিক্ষোভ শুরু হয় সেখান থেকেই রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে। রিষড়ার পর শ্রীরামপুরেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। ১৪৪ ধারার মধ্যে সাধারণ মানুষের যাতে সমস্যায় না পড়েন সেইদিকে কড়া নজর দিয়েছে পুলিশ। এদিকে সোমবার রিষড়ায় অশান্তির ঘটনার আহতদের দেখতে কলকাতার এসএসকেএম হাসপাতালে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার তাঁর উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে সোজা কলকাতায় ফেরেন রাজ্যপাল। সেখান থেকে রিষড়ার পরিস্থিতি ঘুরে দেখে এসএসকেএম হাসপাতালে যান রাজ্যপাল।

 

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...