Sunday, May 31, 2026

দাম কমল জীবনদায়ী ওষুধের, সামান্য স্বস্তিতে মধ্যবিত্ত !

Date:

Share post:

আজকালকার দিনে নিত্য প্রয়োজনীয় পণ্যের তালিকায় আবশ্যিক হয়ে উঠেছে ওষুধ (Medicine)। বাড়িতে খাওয়ার ব্যবস্থা হোক বা না হোক মাসের শুরুতে ওষুধের জোগাড় করে রাখতেই হয়। EMI আর দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছিল ওষুধের দামবৃদ্ধি(Price Hike of medicine)। তবে কিছুটা স্বস্তি মিলল আপাতত। জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে প্রায় সাত শতাংশ দাম কমানোর কথা জানাল কেন্দ্র সরকার(Government of India)।

সূত্রের খবর ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিনের তালিকায় থাকা ৬৫১টির দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি জানা যায় যে এপ্রিলের পয়লা তারিখ থেকে দাম বাড়ছে জীবনদায়ী ওষুধের! সেক্ষেত্রে প্রায় ১২ শতাংশ পর্যন্ত ওষুধের দাম বাড়তে পারে বলে জানানো হয়। এই ওষুধের তালিকায় অ্যান্টি বায়োটিক থেকে শুরু করে অ্যান্টিইনফেক্টিভস, কার্ডিয়াক সমস্যার ওষুধও রয়েছে। এই খবরের পরেই মানুষের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, তাই ভোট ব্যাংক বাঁচিয়ে রাখতে কার্যত কিছুটা পিছু হটতে বাধ্য হল কেন্দ্রের বিজেপি সরকার। অন্তত এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।লিস্টে থাকা ৬৫১টি ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত সেপ্টেম্বর মাসেই এই তালিকা সংশোধন করা হয়েছিল, এখন সেই তালিকায় রয়েছে ৮৭০টি ওষুধ।জাতীয় ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির (NPPA) তরফে জানানো হয়,ওষুধের দাম প্রায় ১২.১২ শতাংশ বাড়াতে হয়েছিল, এখন কেন্দ্রের এই ঘোষণার পরে তা ৬.৭৩ শতাংশ কমছে।

 

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...