Saturday, April 4, 2026

যোগীরাজ্যে বিজেপি নেতার ‘গা জোয়ারি’! অ্যাম্বুলেন্সেই মৃ*ত্যু অসহায় রোগীর

Date:

Share post:

তাদের দল ক্ষমতায়। আর সেই ক্ষমতা প্রদর্শনের নির্লজ্জ আস্ফালন। জীবন দিয়ে তার দাম দিলেন এক মুমূর্ষু রোগীকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ঘটনা সীতাপুরে। এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। সেখানে দেখা যাচ্ছে বিজেপি নেতা উমেশ মিশ্রর (Umesh Mishra) গাড়ি রাস্তা আটকে দাঁড়িয়ে রয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে রোগীর পরিবারের দিকেই আঙুল তুলে শাসাচ্ছেন তিনি। আর তার মধ্যেই মৃত্যু হয় রোগীর।

সূত্রের খবর, বুকে ব্যথা নিয়ে সীতাপুরের এক হাসপাতাল থেকে লখনউ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল এক রোগীকে। কিন্তু ঢোকার মুখে একটি বিশাল গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিলেন বিজেপি নেতা। গাড়ি সরানোর চেষ্টাতেই প্রায় আধঘণ্টা কেটে যায়। অভিযোগ, সেই সময়েই অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয় রোগীর। এর জন্যে বিন্দুমাত্র অনুতপ্ত না হয়েল উল্টে মৃতের বাড়ির লোকেদের হুমকি দেখা যায় উমেশ মিশ্র। উমেশ নিজেকে গেরুয়া শিবিরের অনেক নেতা রামকিঙ্কর পান্ডের ভাই বলে দাবি করেন। ঘটনাস্থলে উপস্থিত বেশ কয়েকজন পুলিশ উপস্থিত থাকলেও কোনও হস্তক্ষেপ করেননি বলেও অভিযোগ।

রোগীর গাড়ি বা অ্যাম্বুল্যান্সকে পথ ছেড়ে দেওয়াই সেখানে রীতি, সেখানে কীভাবে এক বিজেপি নেতার গাড়ি হাসপাতালে ঢোকার মুখে রাস্তা আটকে দাঁড়িয়ে থাকে! কেন নেতা গাড়ি সরিয়ে নেননি? যোগী রাজ্যে বিজেপির নানা দাদাগিরির খবর সামনে আসে। এটা তারই পুনাবৃত্তি। আর তার জেরে প্রাণ হারালেন এক অসহায় রোগী।

আরও পড়ুন- উপত্যকায় ৩০ RSS নেতাকে খু*নের হুমকি জ*ঙ্গি সংগঠনের! বাড়ছে উদ্বেগ

Related articles

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...