Saturday, April 18, 2026

পুলিশের জালে রামনবমীর মিছিলে পি*স্তল নিয়ে অ*শান্তি পাকানো বিজেপি কর্মী, তদন্তে CID

Date:

Share post:

হাওড়ায় রামনবমীর মিছিলে পি*স্তল হাতে দেখা গিয়েছিল এক যুবককে। অবশেষে তাকে বিহারের মুঙ্গের থেকে গ্রেফতার করল হাওড়া পুলিশ। যুবকের নাম সুমিত সাউ। সে বহিরাগত এবং বিজেপির কর্মী বলেই জানা গিয়েছে। পুলিশ গ্রেফতার করে তাকে সিআইডি’র হাতে তুলে দিয়েছে। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। দেখা হচ্ছে তার অতীতে রেকর্ড। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় বিষয়টি নিয়ে টুইট করেছেন।

সম্প্রতি, রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়ার শিবপুরের কাজিপাড়া এলাকা। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে দোকনপাট ভাঙচুর, গাড়িতে আগুন লাগানো ও মিছিল লক্ষ্য করে পাথর ছোড়ার মতো গুরুতর অভিযোগও রয়েছে। পরে তা ব্যাপক আকার নেয়। জারি হয় ১৪৪ ধারা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। বিজেপির ইন্ধনেই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ট্যুইটে লেখেন, “বিজেপি-র দাঙ্গাবাজি ফর্মুলা আবার চালু হয়েছে। সম্প্রদায়কে একে অপরের বিরুদ্ধে উসকে দেওয়া হচ্ছে। হিংসা ছড়াতে অস্ত্রের জোগান দেওয়া হচ্ছে। ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে। রাজনৈতিক ফায়দা আদায় করার জন্য। বিজেপির প্লেবুক থেকে একটি ক্লাসিক অপবিত্র ব্লুপ্রিন্ট!” সেই সঙ্গে এই যুবকের পিস্তল হাতে ছবিও পোস্ট করেন তিনি।

এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “রামনবমীর দিন হাওড়ার মিছিলে রিভলবারধারী যুবক সুমিত সাউ মুঙ্গের থেকে গ্রেপ্তার হয়েছে হাওড়া পুলিশের হাতে। এখন সিআইডি তদন্তের কাজ এগোচ্ছে। সুমিত ইতিমধ্যেই অপরাধ স্বীকার করেছে।
রামনবমীর নামে যারা মুঙ্গেরবাহিনীকে ঢুকিয়ে বাংলায় গোলমালের চক্রান্ত করছে, তাদের মুখোশ আবার খুলে গেলো।”

আরও পড়ুন:এবার সুজন ঘনিষ্ঠ CPM নেতার নাম জড়াল চিরকুটে চাকরি কে*লেঙ্কারিতে! তদন্তের দাবি তৃণমূলের


 

Related articles

কাজে গাফিলতির অভিযোগে হুগলিতে অবজারভার বদল, কলকাতায় সাসপেন্ড কনস্টেবল

পারফরম্যান্সে অসন্তুষ্ট, চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের অভজারবারকে সরাল নির্বাচন কমিশন (Election Commission)। শনিবার চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের জেনারেল অবজারভার সি....

দিল্লিতে বাঙালি মহল্লায় খুন বাবা-ছেলে! গ্রেফতার অভিজাত আবাসনেরই বাসিন্দা

দিল্লির (Delhi) এক অভিজাত আবাসনে খুন বাবা-ছেলে! ঘটনাটি ঘটেছে দিল্লির বাঙালি মহল্লা নামে পরিচিত জায়গা চিত্তরঞ্জন পার্কের কাছে।...

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...