Saturday, June 20, 2026

চেলসির পরবর্তী কোচ কে? দৌড়ে নাগলসমান-পচেত্তিনো-আনচেলত্তি

Date:

Share post:

কোচ ছাঁটাইয়ে সিদ্ধহস্ত চেলসির ডাগআউটে গত শনিবার ১১তম হারের পরই খড়্গ নেমে আসে কোচ পটারের কাঁধে। ছাঁটাই করা হয়েছে তাঁকে। স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠছে—চেলসির পরবর্তী কোচ কে?
চেলসির পছন্দের তালিকায় মরিসিও পচেত্তিনো থাকতে পারেন বলে জানা গিয়েছে। যদিও চেলসি এই আর্জেন্টাইন কোচের সঙ্গে যোগাযোগ করেছে কি না, তা নিশ্চিত করতে পারেননি কেউই। শুধু জানা গিয়েছে, গত বছর সেপ্টেম্বরে চেলসি টমাস টুখেলকে ছাঁটাই করার পর পচেত্তিনো পছন্দের তালিকায় বেশ ওপরে ছিলেন। গ্রাহাম পটারকে নেওয়ায় তখন পচেত্তিনোকে তাই আর কথা হয়নি। পচেত্তিনোকে নিয়ে চেলসি এখনো কিছু না বললেও টটেনহামের সাবেক এই কোচ নাকি ইংলিশ ক্লাবটির পছন্দের তালিকায় আছেন। আবার অন্য একটি সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। কার্লো আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়া নিয়ে গুঞ্জন আছে বাজারে। তেমন কোনো সম্ভাবনা তৈরি হলে পচেত্তিনোর প্রতি রিয়াল হাত বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।ইউলিয়ান নাগলসমানের সম্ভাবনার কথাও জানা যাচ্ছে। গত ২৪ মার্চ নাগলসমানকে কোচ পদ থেকে ছাঁটাই করে বায়ার্ন মিউনিখ। এর পর থেকেই বেকার এই জার্মান কোচ।
জানা গিয়েছে, বায়ার্নে ছাঁটাই হওয়ার পর এমনিতেই খুব হতাশার মধ্যে আছেন নাগলসমান। চেলসিও বোঝার চেষ্টা করছে এই মুহূর্তে কেমন মানসিকতার মধ্য দিয়ে যাচ্ছেন নাগলসমান। তিনি তাৎক্ষণিকভাবে দায়িত্ব নেওয়ার মতো পরিস্থিতিতে আছেন কি না, নাকি মরসুম শেষে পারবেন—সেসবও ভাবছে চেলসি।
তবে সমস্যা হল, বায়ার্ন তাকে ছাঁটাই করেছে কিন্তু চুক্তি বাতিল নিয়ে এখনও দুই পক্ষের সমঝোতা হয়নি। তাই চুক্তির মেয়াদ এখনও আছে, সেটা ২০২৬ পর্যন্ত। তাই নাগলসমান যদি চেলসির প্রস্তাবে রাজি হন, তাহলে তাদের বায়ার্নের সঙ্গেও সমঝোতা কিংবা ক্ষতিপূরণের বিষয়টি চূড়ান্ত করতে হবে। চেলসির নাগলসমান ইস্যুতে এই বিষয়টি গুরুত্বপূর্ণ।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...