Saturday, June 20, 2026

পন্থের জার্সি ডাগআউটে ঝুলিয়ে রাখতে দিল্লিকে নিষেধ বিসিসিআইয়ের

Date:

Share post:

ঋষভ পন্থ না থেকেও আইপিএলের শুরু থেকেই যেন আছেন দিল্লি ক্যাপিটালসের সঙ্গে। লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে আইপিএলের প্রথম ম্যাচে ডাগআউটে তাঁর জার্সি ঝুলিয়ে রেখেছিল দিল্লির দলটি। গাড়ি দুর্ঘটনায় মারাত্মক চোটে পড়া পন্ত এবারের আইপিএল তো খেলতে পারছেনই না, কবে মাঠে ফিরতে পারবেন, সেটাও নিশ্চিত নয়।

নিয়মিত অধিনায়ককে না পেলেও তাঁর জার্সিটা ঝুলিয়ে রেখে দলের খেলোয়াড়দের অনুপ্রাণিত করার চেষ্টা করছে দিল্লি। কিন্তু সেটা মনে হয় আর করতে পারবে না তারা। দলটিকে এ বিষয়টা এড়িয়ে যাওয়ার জন্য বলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
প্রথম ম্যাচে পন্তের জার্সি ডাগআউটে ঝুলিয়ে রাখা দিল্লি আজ তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে। গুজরাট টাইটানসের বিপক্ষে  আজ রাত ৮টায় তারা খেলবে নিজেদের মাঠ ফিরোজ শাহ কোটলায়। ম্যাচটি মাঠে ফ্র্যাঞ্চাইজিটির ভিআইপি বক্সে বসে দেখার কথা পন্থের।

আইসিসির দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিটের অনুমতি পেলে পন্থকে ডাগআউটেও বসাতে চায় দিল্লি ক্যাপিটালস। দিল্লি যখন পন্তকে ফিরোজ শাহ কোটলায় নিজেদের ডাগআউটে বসানোর অনুমতি চাইছে, বিসিসিআই তখন তাঁর জার্সি ঝুলিয়ে রাখা নিয়ে দলকে অন্যরকম নির্দেশ দিয়েছে।

ডাগআউটে পন্থের জার্সি ঝুলিয়ে রাখার বিষয়টি দিল্লির কোচ রিকি পন্টিংয়ের মাথা থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে। পন্থকে শ্রদ্ধা জানাতে আরও একটি পদক্ষেপ নিয়েছে দিল্লি। এবারের আইপিএলে নিজেদের কোনো একটি ম্যাচে সব খেলোয়াড়েরা পন্থের জার্সি নম্বর (১৭) পরে খেলবেন। সেটা অবশ্য জার্সির কোনও এক জায়গায় ছোট করে লেখা থাকবে।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...