Saturday, June 20, 2026

আজ আইপিএল-এর পরবর্তী ম‍্যাচে নামছে দিল্লি, প্রতিপক্ষ গুজরাত

Date:

Share post:

আজ আইপিএল-এর পরবর্তী ম‍্যাচে নামছে দিল্লি ক‍্যাপিটালস বনাম গুজরাত টাইটান্স। প্রথম ম‍্যাচে হারের মুখ দেখে দিল্লি। অপরদিকে প্রথম ম‍্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দুরন্ত জয় পায় গুজরাত। এই ম‍্যাচে ঘুরে দাঁড়াতে দিল্লি।

এদিকে আইপিএলের প্রথম ম্যাচে ঋষভ পন্থের অভাব অনুভব করছে দিল্লি ক্যাপিটালস। তা স্বীকার করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে দিল্লির ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ সৌরভের দাবি, পন্থের অনুপস্থিতি নতুনদের কাছে নিজেদের প্রমাণ করার দারুণ সুযোগ।

লখনউ সুপারজায়ান্টসের কাছে হেরে আইপিএল অভিযান শুরু করেছে দিল্লি। মঙ্গলবার ডেভিড ওয়ার্নাররা দ্বিতীয় ম্যাচ খেলতে নামছেন গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তার আগে সৌরভ বলেন,”অবশ্যই আমরা ঋষভকে মিস করছি। ওর মতো ম্যাচ উইনারকে সব টিমই মিস করবে। তবে পাশাপাশি এটা তরুণদের জন্য একটা দারুণ সুযোগ। নিজেদের জাত চেনানোর।” সৌরভ আরও যোগ করেছেন, “মনে রাখতে হবে, মহেন্দ্র সিং ধোনি সরে যাওয়ার পর ঋষভ উঠে এসেছিল। তবে এই মুহূর্তে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল ঋষভের দ্রুত সুস্থতা।

পন্থের অনুপস্থিতিতে প্রথম ম্যাচে দিল্লির হয়ে কিপিং করেছেন ব্যাটার সরফরাজ খান। কিন্তু তাঁর কিপিং মনে দাগ কাটেনি। সৌরভ বলছেন, “ক্রিকেট এখন অনেক বদলে গিয়েছে। বিশেষ করে, টি-২০ ক্রিকেটে তো প্রচণ্ড চাপ থাকে।সরফরাজ সবে একটা ম্যাচে কিপিং করল। তাই এখনই ওর সমালোচনা করাটা ভুল হবে। মনে রাখতে হবে, ঋষভের মতো কিপার-ব্যাটার কিন্তু আমাদের হাতে নেই। লখনউ দলে কে এল রাহুল, নিকোলাস পুরানের মতো ব্যাটার রয়েছে। যারা উইকেটকিপিং করতেও সমান দক্ষ। আমাদেরও তাই এমন একজনকে দরকার, যে ব্যাটিং ও কিপিংয়ে সমান পারদর্শী। সরফরাজ এই ভূমিকায় যোগ্য।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস


 

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...