Tuesday, June 23, 2026

রাজ্যের নিরাপত্তারক্ষী সঙ্গে নিয়েই পুলিশকে তোপ লকেটের! পাল্টা খোঁচা তৃণমূলের

Date:

Share post:

রবিবার রাতে ফের উত্তপ্ত হয়ে ওঠে রিষড়া। আক্রমণের আঁচ আছড়ে পড়েছিল ট্রেন ও ট্রেনলাইনে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও গোটা এলাকা বেশ থমথমে। এরমাঝেই রিষড়ার গিয়ে শান্তি বজায় রাখতে ‘লিভ অ্যান্ড লেট লিভ’ এর কথাই বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। ওদিকে রাজনৈতিক পারদ ক্রমশ বাড়ছে। যেখানে সেই হিংসা বিধ্বস্ত এলাকায় সকলকেই যেতে বাধা দেওয়া হচ্ছে সেখানে ট্রেনে রিষড়ার গেলেন লকেট চট্টোপাধ্য়ায় (Locket Chatterjee)। বিজেপির সাংসদ দলীয় সদস্যদের সঙ্গে কথা বলে নিজের গাড়ি ছেড়ে চলে যান বালি স্টেশনে। সেখান থেকে ট্রেন ধরে রিষড়া যান তিনি।

এদিন লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘যেভাবে পুলিশ আটকাচ্ছে কী করব। ট্রেনের সম্পত্তি নষ্ট করা হয়েছে। একটি ধর্মীয় শোভাযাত্রাকে নিয়ে কতটা পরিস্থিতি খারাপ হতে পারে, সেটা সামনে থেকে দেখা দরকার।  রাষ্ট্রের সম্পত্তি এভাবে নষ্ট করা হয়েছে, তার পরে না ধরপাকড় শুরু হয়েছে না কারোর থেকে জরিমানা নেওয়া হয়েছে। বাংলা শান্তিতে থাকার জায়গা। শিবপুর, ডালখোলার পর রিষড়ায় যা হচ্ছে তা মেনে নেওয়া যায় না।’

একদিকে রাজ্য পুলিশকে দোষারোপ অন্যদিকে তিনি নিজেই তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য একই বাংলা পুলিশের কাছ থেকে সুরক্ষা নেওয়া! এই নিয়ে সরব হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। টুইটারে একটি ভিডিও শেয়ার করে নিন্দায় সরব হয়েছে তৃণমূল।

আরও পড়ুন- বুধে গিরিরাজ-অভিষেক সাক্ষাৎ, দ্রুত বকেয়া মেটানোর দাবি জানাবেন তৃণমূল সাংসদ

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...