Saturday, April 4, 2026

বালি খাদান থেকে রাজ্যের রাজস্ব একলাফে বাড়ল ৪০০ কোটি টাকা

Date:

Share post:

আয় বাড়াতে নতুন পথ দেখাচ্ছে রাজ্যের নয়া বালি-নীতি। বালি খাদান থেকে রেকর্ড রাজস্ব আদায়ের মুখ দেখল রাজ্য। ২০২২-২৩ আর্থিক বছরে খাদান থেকে বালি তোলা এবং এবং পরিবহন খাতে রয়ালটি ও সেস বাবদ রাজ্য সরকার ৪০০ কোটি টাকার বেশি আয় করেছে বলে রাজ্যের খনিজ সম্পদ উন্নয়ন নিগম সূত্রে জানা গেছে।

নতুন বালি খাদান নীতির রূপায়িত হওয়ার আগে ওই খাতে রাজ্যের বার্ষিক আয় ছিল একশ কোটি টাকা। সরকারের নতুন নীতি অনুযায়ী খাদানের নিলাম ও বালি তোলা ও পরিবহন সংক্রান্ত অনুমোদনের প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে করার পরে এ পর্যন্ত ২৭ লাখের বেশি ই চালান তৈরি করা হয়েছে। রেল এবং সড়কপথে আন্ত:রাজ্য বালি পরিবহনের অনুমোদন দেওয়ার প্রক্রিয়াও অনলাইনে আনা হয়েছে। বালি খাদান গুলির ওপরে নজরদারি আরও মজবুত হয়েছে। এর ফলে, রাজ্যে অবৈধভাবে বালি পাচার বন্ধ হয়েছে এবং রাজস্ব আদায় বেড়েছে বলে নিগমের সূত্রে জানানো হয়েছে।

অন্যদিকে নতুন বালি খাদান নীতির আওতায় খাদান নিলাম করে আগামী পাঁচ বছরে ১১০০ কোটি টাকার বেশি রাজস্ব আদায় হবে বলে অনুমান রাজ্য সরকারের। যা ওই খাদান গুলি থেকে প্রাপ্য রয়ালিটি সেস ও রাজস্বর থেকে অনেক বেশি। ১১৫৪ হেক্টর এলাকায় বিস্তৃত শতাধিক বালি খাদান নিলাম করার মধ্য দিয়ে এই রাজস্ব আদায় করা হবে বলে রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন। শিল্পমন্ত্রী বলেন, ২০২১ এ ওই নতুন বালি খাদান নীতি কার্যকর করার পরে চারটি পর্যায়ে বালি খাদান গুলি নিলাম করে নতুন মাইন ডেভেলপার ও অপারেটরদের বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

আরও পড়ুন- মিলল না জামিন! ফের জেল হে.ফাজতে শান্তনু, অয়নের বিরুদ্ধে ইডির হাতে বি.স্ফোরক তথ্য

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...