Saturday, June 13, 2026

নজরে পঞ্চায়েত: শনিবার আলিপুরদুয়ার দিয়ে প্রচার-সভা শুরু অভিষেকের

Date:

Share post:

নজরে পঞ্চায়েত নির্বাচন। বৃহস্পতিবার, সুপ্রিম কোর্টের নির্দেশের পরে যে কোনও সময়ই ভোটের দিন ঘোষণা হতে পারে। তার আগেই দলীয় নেতা-কর্মীদের উজ্জিবিত করতে উত্তরবঙ্গে যাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৮ এপ্রিল, শনিবার আলিপুরদুয়ার যাচ্ছেন তিনি। তৃণমূল সূত্রে খবর, আলিপুরদুয়ার (Alipuduwar) থেকে পঞ্চায়েতের প্রচার শুরু করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ১১ মার্চ এই জনসভা হওয়ার কথা ছিল। কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষা থাকায় দিন পিছিয়ে দেওয়া হয়।

তৃণমূল সূত্রে খবর, এপ্রিলেই ৫টি কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

একনজরে সফরসূচি-

৮ এপ্রিল- আলিপুরদুয়ারের বাবুরহাট খেলার মাঠে জনসভা।

১২ এপ্রিল- বাঁকুড়া

১৭ এপ্রিল- পূর্ব বর্ধমান

২০ এপ্রিল- দক্ষিণ দিনাজপুর

২৯ এপ্রিল- হুগলির আরামবাগ

আলিপুরদুয়ার জেলাতে গত বিধানসভা নির্বাচনে একটি আসনেও জেতেনি তৃণমূল। তবে, কিছুদিন আগেই বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। এবার উত্তরবঙ্গের এই জেলায় বেশি নজর শাসকদলের। পঞ্চায়েত নির্বাচনে হারানো জমি ফিরে পেতে চাইছে তৃণমূল।

গত লোকসভা ভোটে বাঁকুড়া ও বিষ্ণুপুর হার মানতে হয়েছিল রাজ্যের শাসকদলকে। সেই কারণে, সেই জায়গায় নিজে নজর দিতে চান সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে, পূর্ব বর্ধমানে ভালো ফল করে তৃণমূল। একসময় লালদুর্গ বলে পরিচিত পূর্ব বর্ধমান ঘাসফুলে ছয়লাপ। লোকসভা ও বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রাধান্য ছিল। তা সত্ত্বেও কোনও জায়গা ছাড়তে রাজি নন অভিষেক। সেখানেই জনসভা করবেন তিনি। লোকসভায় উত্তরের দক্ষিণ দিনাজপুরও হাতছাড়া হয় তৃণমূলের। বালুরঘাটের সাংসদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ২০ তারিখ সেখানে সভা করবেন অভিষেক। হুগলির আরামবাগে গেরুয়া শিবিরের সংগঠন মজবুত। সেখানেই তাদের ভিত নড়িয়ে দিয়ে জোড়াফুল ফোটাতে চান অভিষেক। সব জায়গাতেই দলের সাংসদের সভা ঘিরে তৃণমূলের কর্মী-সমর্থকদের উৎসাহ তুঙ্গে।

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...