Saturday, June 20, 2026

গরুপাচার মামলায় ইডি তলব! আব্দুল লতিফকে দিল্লিতে যাওয়ার নির্দেশ

Date:

Share post:

শক্তিগড়ের (Shakrigarh) শুটআউটের ঘটনায় প্রত্যক্ষ যোগাযোগের অভিযোগ। তারপর থেকেই বেপাত্তা বীরভূমের ব্যবসায়ী আব্দুল লতিফ (Abdul Latif)। আর এবার গরু পাচার মামলায় তাঁকে দিল্লিতে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডল (Anubrata Mondal), সায়গল হোসেন (Saigal Hossain) ও এনামুল হক (Enamul Haque) আপাতত তিহার জেলে (Tihar Jail) বন্দী। আর তাঁদের নিয়মিত জেরা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার সেই মামলায় আবদুল লতিফকে ডেকে পাঠাল ইডি। আগামী সপ্তাহে তাঁকে দিল্লিতে (Delhi) হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নোটিশে (Notice)।

এর আগে গত জুন মাসে রেকর্ড করা হয়েছিল বয়ান। পরে মার্চ মাসে ফের আব্দুল লতিফকে তলব করা হলে অসুস্থতার কারণে হাজিরা এড়ান তিনি। জানিয়েছিলেন, তাঁর নাকি কেমোথেরাপি চলছে। অথচ তার কয়েকদিন কাটতে না কাটতেই শক্তিগড়ের কয়লা ব্যবসায়ী রাজু ঝা খুন হওয়ার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ‘অসুস্থ’ লতিফ। পাশাপাশি খুনের সময় যে গাড়িতে ছিলেন রাজু, সেটি লতিফেরই গাড়ি বলে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন গাড়িটির চালক। এমনকি ঘটনার সময় লতিফ গাড়িতে ছিলেন বলেও জানিয়েছেন তিনি। এরপরই লতিফের ‘অসুস্থতা’র অজুহাতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির সমন এড়ানো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তবে এর আগে বহুবার গরু পাচার মামলায় সিবিআই লতিফকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালেও তিনি কোনও না কোনও কারণ দেখিয়ে এড়িয়ে গিয়েছেন।

তবে সূত্রের খবর, রাজু ঝা (Rahu Jha) খুনের দিন ঘটনাস্থলে লতিফের উপস্থিত থাকার বিষয়টি প্রকাশ্যে আসার পর সিবিআই লতিফের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ভাবনাচিন্তা শুরু করেছে। এমনকি, লতিফকে ফেরার ঘোষণা করা এবং তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়ে আইনজীবীদের পরামর্শও নিতে শুরু করেছে বলেও সূত্রের খবর। আগামী সপ্তাহে দিল্লিতে তিনি হাজিরা দেন কি না, সেটাই এখন দেখার।

 

 

 

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...