Friday, April 3, 2026

Malaika-Arjun News : বিয়ের কথা স্বীকার বলিউডের ‘মুন্নির, অর্জুনের সঙ্গে মালাবদল কবে!

Date:

Share post:

বিয়ের কোনও বয়স হয় কি? ৫০ বছরে বলিউডের ‘মুন্নি’র বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি দেখে অন্তত তেমনটাই মনে করছে মায়ানগরী। আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর প্রায় ১২ বছরের ছোট অর্জুন কাপুরের (Arjun Kapoor)প্রেমে পড়েন মালাইকা আরোরা (Malaika Arora)। দুজনকে মাঝে মাঝেই এখানে ওখানে ডেট করতে দেখা যায়। অবশ্য নিজেদের থেকে কম বয়সী অভিনেতার প্রেমে পড়ার তালিকায় বলিউড নায়িকাদের (Bollywood Actress) জুড়ি মেলা ভার। মধুবালা (Madhubala)থেকে শুরু করে ঐশ্বর্য, প্রিয়াঙ্কা (Priyanka Chopra)থেকে শুরু করে মালাইকা , বলি নায়িকাদের তালিকা সত্যিই দীর্ঘ। তবে বাকিরা প্রেমে করে বিয়ে করলেও শেষের জনের ক্ষেত্রে এমন কিছু ঘটেনি। তবে এবার গুঞ্জন সত্যি করে সম্পর্কের আগামী পরিণতিতে সিলমোহর দিলেন মালাইকা আরোরা। বর কি এ.কে (AK)? অর্জুনের নাম শুনে মুচকি হেসেছেন মালাইকা।

খুব তাড়াতাড়ি সাতপাকে ঘুরতে চলেছেন মালাইকা। বয়সে ছোট অর্জুনের সঙ্গে প্রথমে সম্পর্কের কথা গোপনে রাখলেও একটা সময় পড়ে জনসমক্ষে প্রেমের কথা স্বীকার করে নেন যুগলে। জুটিকে কিছুদিন আগে প্যারিসে দেখা গেছিল। ভালবাসার শহরে চুটিয়ে প্রেমের ছবিও আপলোড করেছেন দুজনে। চার বছর ধরে সম্পর্কে রয়েছেন মালাইকা ও অর্জুন। শুধু কি লিভ ইনই করবেন তাঁরা নাকি বিয়েরও পরিকল্পনা রয়েছে? সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা বলেন যে অর্জুন ও তিনি দুজনেই সম্পর্কের পরবর্তী ধাপে পৌঁছতে প্রস্তুত। ব্যাস সেখান থেকে জোর জল্পনা, বিয়ের প্রস্তুতি শুরু করেছেন মালাইকা-অর্জুন। যদিও স্পষ্ট ভাবে কিছু না বলে খানিকটা জল্পনা বজায় রাখলেন বলিউডের ‘মুন্নি’।

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...