Wednesday, June 24, 2026

আজ ঘরের মাঠে নামছে কেকেআর, প্রতিপক্ষ আরসিবি, সেজে উঠেছে কলকাতা

Date:

Share post:

আজ আইপিএল-এর ম‍্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর। প্রায় তিন বছর ঘরের মাঠে নামছে নীতীশ রানার দল। প্রথম ম‍্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরেছিল নাইট শিবির। তারা চাইছে আরসিবি ম‍্যাচে ঘুরে দাঁড়িয়ে জয়ের স্মরনীতে ফিরতে। ওপর দিকে প্রথম ম‍্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় পায় আরসিবি। কেকেআরের বিরুদ্ধেও জয়ের ধারা বজায় রাখতে মরিয়া বিরাট কোহলি-ফ‍্যাফ ডুপ্লেসিরা।

 

এদিকে করোনা প্রবাহ কাটিয়ে প্রায় তিন বছরের বিরতির পর বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে খেলতে নামছে কেকেআর বাহিনী। আর সেই কারণেই নিজেদের ঘরে ফেরার গানকে তুলে ধরতে এই বছর নাইটদের নতুন স্লোগান আনল কেকেআর। তাদের নতুন স্লোগান ” বাড়ি ফিরছি এবার, আমি কেকেআর।”

নাইটদের এই ঘরের ফেরার উৎসব পালন করতে, কলকাতা শহরের ঐতিহ্যশালী কিছু স্থানকে ফ্র্যাঞ্চাইজির রঙ, অর্থাৎ বেগুনি রঙে আলোকিত করা হয়েছে। হয়েছে সাজানোও। যার মধ‍্যে রয়েছে হাওড়া ব্রিজ, পার্ক স্ট্রিট, শহরের একটি পাঁচতারা হোটেল, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা রাঙানো হয়েছে বেগুনি আলোয়। এমনকি ম্যাচের সময়ে ইডেন গার্ডেন্সও বেগুনি আলোয় আলোকিত থাকবে।

আরও পড়ুন:Malaika-Arjun News : বিয়ের কথা স্বীকার বলিউডের ‘মুন্নির, অর্জুনের সঙ্গে মালাবদল কবে!

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...