Friday, June 26, 2026

পঞ্চায়েতের আগে ভাঙড়ে আইএসএফের “দাদাগিরি”, সরকারি জায়গা দখল করে পার্টি অফিস

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের আগে নিজেদের শক্তঘাঁটিগুলিতে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে বলে অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। এবার তো দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে একেবারে সরকারি জায়গা জবরদখল করে পার্টি অফিস তৈরির অভিযোগ নওশাদের অনুগামীদের বিরুদ্ধে।

আরও পড়ুন:রাতের শহরে ডিভাইডারে ধাক্কা বাসের!গুরুতর আ*হত ৩ পড়ুয়া

জানা গিয়েছে, এলাকার কৃষকদের জন্য সব্জি ঘর তৈরি করা হচ্ছিল সরকারি জায়গায়। অভিযোগ, রাতের অন্ধকারে সেই সব্জি ঘর দখল করে সেখানে দলীয় কার্যালয় তৈরি করেছে আইএসএফ কর্মী-সমর্থকরা। যা নিয়ে স্থানীয় মানুষের সঙ্গে বিবাদে জড়িয়েছে আইএসএফ সমর্থকরা। সেখান থেকে তুমুল অশান্তি দেখা দিয়েছে ভাঙড়ের শ্যামনগরে।


স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে সরকারি জায়গা জবরদখল করা নিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে চিঠি পাঠানো হয়েছে। পুলিশ গিয়ে আপাতত কাজ বন্ধ করে দিয়েছে। আইএসএফের এমন দাদাগিরির তীব্র বিরোধিতা করে সরব হয়েছে তৃণমূল। ভাঙড়-২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আরাবুল ইসলাম বলেন, “আইএসএফ গায়ের জোরে এলাকায় অরাজকতা সৃষ্টি করতে চাইছে। শান্ত ভাঙড়কে অশান্ত করতে চাইছে।” এদিকে, ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকির সাফাই, “বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।”

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...