Tuesday, June 23, 2026

রাতের শহরে ডিভাইডারে ধাক্কা বাসের!গুরুতর আ*হত ৩ পড়ুয়া

Date:

Share post:

রাতের শহরে ভয়াবহ বাস দুর্ঘটনা! চিংড়িঘাটা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে বেসরকারি ম্যানেজমেন্ট কলেজের বাস। গুরুতর জখম হন ওই বাসে থাকা হোটেল ম্যানেজমেন্টের বেশ কয়েকজন পড়ুয়া।তাঁদের মধ্যে ৩ জনকে SSKM-এর ট্রমা কেয়ারে রাখা হয়েছে। বাকিদের এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে।পলাতক বাসের চালক।

আরও পড়ুন:মমতার সততার মূর্ত প্রতীক, ইটভাটায় কাজ করে সংসার চালান পঞ্চায়েত প্রধান


জানা গেছে,বাসটি অত্যন্ত দ্রুত গতিতে ছুটছিল। চিংড়িঘাটা মোড়ে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টো দিকের লেনে ঢুকে পড়ে বাসটি। এরপর সেটি ধাক্কা মারে একের পর এক দোকানে। গুড়িয়ে দেয় একটি গুদাম ঘর। ভেঙে যায় একাধিক দোকান। দুমড়ে মুচড়ে যায় বাসটিও।আহত পড়ুয়াদের বাস থেকে উদ্ধার করেন স্থানীয়রা। খবর পেতেই ঘটনাস্থলে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ পৌঁছে বাসের খালাসিকে আহত অবস্থায় উদ্ধার করে।


দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে ভলভো বাসটি সামনের অংশ একেবারে তুবড়ে গিয়েছে। দুর্ঘটনার কারণ জানতে বাসটিকে পরীক্ষা করে দেখছেন তদন্তকারীরা। চালকেরও খোঁজ চালাচ্ছে পুলিশ। কোনও ভাবে বাস চালাতে চালাতে চালক ঘুমিয়ে পড়েছিলেন এবং তার থেকেই এই দুর্ঘটনা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

 

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...