Tuesday, April 7, 2026

কেন সরে গেলেন আইপিএল থেকে, অবশেষে জানালেন শাকিব

Date:

Share post:

আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন শাকিব আল হাসান। খেলবেন না কলকাতা নাইট রাইডার্সের হয়ে। এতদিন এই নিয়ে কিছু না বললেও, আয়ারল্যান্ডকে টেস্টে হারিয়ে মুখ খুললেন বাংলাদেশের অলরাউন্ডার।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টে সাত উইকেটে জয় পায় বাংলাদেশ। ম্যাচ শেষ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন শাকিব। সেখানে আইপিএল-এ খেলতে না পারা নিয়ে আক্ষেপের কথা জানিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার। শাকিব বলেন, “এই বছরেই বিশ্বকাপ ভারতে। তাই ভারতে খেলতে যেতে পারলে ভালো হত। তবে পারিবারিক সমস্যার কারণে দেশেই থাকতে হচ্ছে।” কলকাতা নাইট রাইডার্স শাকিবকে না পেলেও পরিবর্ত ক্রিকেটারের নামও ঘোষণা করে দিয়েছে। জেসন রয়কে দলে নিয়েছে তারা।

কেকেআর-এর আরেক ক্রিকেটার লিটন দাসও এই টেস্টে ভালো খেলেছেন। তিনি এখনও কেকেআর দলের সঙ্গে যোগ দেননি। তবে মনে করা হচ্ছে আগামি কয়েকদিনের মধ‍্যেই কেকেআরের সঙ্গে যোগ দেবেন তিনি।

আরও পড়ুন:১-১ গোলে ড্র ছোটদের ডার্বি

 

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...