Saturday, April 4, 2026

টাইম পত্রিকার বিশ্বের প্রভাবশালীদের তালিকায় সেরার সেরা শাহরুখ, পিছনে ফেললেন মেসিকেও

Date:

Share post:

ফের সেরার শিরোপা পেলেন বলিউডের কিং শাহরুখ খান। এবার বিশ্ব বিখ্যাত টাইম পত্রিকার বার্ষিক প্রভাবশালীদের তালিকায় পয়লা নম্বরে নিজের নাম লেখালেন বাদশা খান। ২০২৩ সালের টাইম-১০০ রিডার পোল-এ সকলকে পিছনে ফেলে বিশ্বের তাবড় প্রভাবশালী ব্যক্তিদের তালিকার শীর্ষে শাহরুখ। এক্ষেত্রে তিনি পিছনে ফেললেন বিশ্ব ফুটবলের বরপুত্র সদ্য। বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা লিও মেসিকেও।

এক্ষেত্রে শাহরুখ পিছনে ফেলেছেন তাবড় হলিউড অভিনেতা, খেলোয়াড়, উদ্যোগপতী ও বিশ্বের প্রভাবশালী রাজনীতিবিদদের। বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকা তৈরি করতে জনগণের মতামত নিয়েছিল টাইম। সেই ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন প্রায় ১২ লক্ষ মানুষ। তার শতাংশ মানুষের সমর্থন পেয়ে বিশ্বের সবচেয়ে প্রভাবশালীর তকমা পেয়েছেন কিং খান। ৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মাহশা আমিনির মৃত্যুর পর ইরান সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী মহিলারা। তৃতীয় স্থানেও নেই কোনও একক ব্যক্তি। সেই জায়গায় ঠাঁই পেয়েছে বিশ্বের সকল স্বাস্থ্যকর্মীরা। বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার ফুটবল তারকা লায়োনেল মেসি রয়েছেন পঞ্চম স্থানে।

এহেন তালিকাতেও প্রথম স্থানে থাকায় শাহরুখের জগতজোড়া খ্যাতি আবারও প্রমাণিত হল। এই তালিকায় রয়েছে সেরিনা উইলিয়ামস, মার্ক জুকারবার্গ, এলন মাস্ক, লুলা ডি সিলভার মতো নাম। তবে তাঁর সকলেই শাহরুখের পিছনে।

আরও পড়ুন: সাতসকালে শু*টআউট! খু*ন হাঁসখালির তৃণমূলের অঞ্চল সহ-সভাপতি, কারণ ঘিরে ধোঁয়াশা

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...