Tuesday, May 19, 2026

সাতসকালে শু*টআউট! খু*ন হাঁসখালির তৃণমূলের অঞ্চল সহ-সভাপতি, কারণ ঘিরে ধোঁয়াশা

Date:

Share post:

সাতসকালে নদিয়ার হাঁসখালিতে তৃণমূল নেতাকে গুলি করে খুন!প্রকাশ্য দিবালোকে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি থানা এলাকায়।

আরও পড়ুন:শীতলকুচিতে তৃণমূল সদস্যের বাড়িতে ঢুকে কু*পিয়ে খু.ন! মৃ*ত পরিবারের ৩ জন
পুলিশ সূত্রের খবর, মৃতের নাম আমোদ আলি বিশ্বাস। নদিয়ার হাঁসখালি থানার রামনগর বড় চুপড়িয়ার তৃণমূলের অঞ্চল সহ-সভাপতি ছিলেন তিনি। অন্যান্য দিনের মতোই শুক্রবার সকালেও বাজারের একটি চায়ের দোকানের ভেতরে বসে চা খাচ্ছিলেন তিনি। তাঁকে প্রথমে ডেকে চায়ের দোকান থেকে বেরতে বলেন এক দুষ্কৃতী। এরপরই শুরু হয় গুলিবর্ষণ। পালিয়ে বাঁচানোর চেষ্টা করেও ব্যররথ হন তিনি। তাঁকে লক্ষ্য করে একের পর এক গুলি ছুঁড়তে থাকে দুষ্কৃতীরা। গুলিতে ঝাঁজরা হয়ে যান তৃণমূল নেতা। লুটিয়ে পড়েন মাটিতে।


প্রত্যক্ষদর্শীরা জানান,৮ থেকে ১০ জনের দুষ্কৃতীদের দল ঘটনাস্থলে পৌঁছে এলোপাথারি গুলি চালায়। কিছু বোঝা ওঠার আগেই অঞ্চল সহ- সভাপতিকে খুন করে চম্পট দেয় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এ বিষয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, “বিরোধীদের উসকানিতে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে।যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা শীঘ্রই ধরা পড়বে”।

 

 

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...