Monday, June 8, 2026

আরসিবির বিরুদ্ধে বিরাট জয় কেকেআরের, শুভেচ্ছা মুখ‍্যমন্ত্রীর

Date:

Share post:

বৃহস্পতিবার চলতি আইপিএল-এ প্রথম জয় পেল কলকাতা নাইট রাইডার্স। রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোরকে হারায় ৮১ রানে। তাও আবার ঘরের মাঠে। আর এই জয়ের পরই আনন্দে ভাসতে থাকে নাইট শিবির। আর কেকেআরের এই জয়ের পরই নাইট ব্রিগেডকে শুভেচ্ছা জানান মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। টুইটারে শুভেচ্ছা জানান তিনি।

কলকাতার জয়ের পর মুখ‍্যমন্ত্রী টুইট করে লেখেন,” আজকের এই জয় স্মরণীয় কারণ ইডেন গার্ডেনসে মরশুমের প্রথম ম্যাচ। কেকেআরকে আন্তরিক শুভেচ্ছা। প্রত্যেক খেলোয়াড় মাঠে নিজেদের সেরাটা দিয়েছেন। আসন্ন সব ম্যাচের জন্য শুভকামনা।”

এদিকে এই ম‍্যাচে দলকে সমর্থন করতে ইডেনে হাজির ছিলেন শাহরুখ খান। আরসিবির বিরুদ্ধে বিরাট জয়ের পর দলের ক্রিকেটার সঙ্গে উচ্ছাসে ভাসলেন তিনিও। ম্যাচের পর বলিউডের পাঠান চলে যান কলকাতার সাজঘরে। সেখানে ক্রিকেটারদের সঙ্গে গান করেন। সেই ভিডিও পোস্ট করা হয় কেকেআরের তরফে। যে ভিডিও পোস্ট করা হয়েছে, সেখানে শাহরুখ খানকে বলতে শোনা গিয়েছে, রিঙ্কু যেভাবে গান করবেন বাকিরাও সেটা অনুসরণ করবেন। যদিও শুরুতে রিঙ্কু কিছুতেই রাজি হচ্ছিলেন না। তারপরে দু’দলের গান শুরু হয়।

 

View this post on Instagram

 

A post shared by Kolkata Knight Riders (@kkriders)

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...