Monday, April 13, 2026

LT.TE-র কোমর ভাঙতে চেন্নাইয়ের একাধিক জায়গায় NIA অভিযান

Date:

Share post:

তামিলনাড়ুতে(Tamilnadu) নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে শ্রীলঙ্কার তামিল জঙ্গি সংগঠন এলটিটিই(LTTE)। এই জঙ্গি সংগঠনের কোমর ভাঙতে এবার উঠে পড়ে লাগল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ(NIA)। শনিবার সকাল থেকে চেন্নাইয়ের(Chennai) একাধিক জায়গায় শুরু হল তল্লাশি অভিযান(Raid)। জঙ্গিযোগ ১ ব্যক্তিকে গ্রেফতারও করেছে জাতীয় তদন্তকারী সংস্থা।

এনআইএ সূত্রে জানা গিয়েছে, শ্রীলঙ্কা ও ভারতের মধ্যে একটি মাদক ও অস্ত্র-শস্ত্র পাচারের চক্র দীর্ঘদিন ধরেই সক্রিয়। এই চক্রের বিরুদ্ধেই শনিবার সকাল থেকে অভিযান শুরু করল এনআইএ। তামিলনাড়ুকে কাজে লাগিয়ে শ্রীলঙ্কা ও ভারতের মধ্যে মাদক ও অবৈধ আগ্নেয়াস্ত্রের কারবার চালাত এই চক্র। তবে বেআইনি কারবারের আড়ালে আরও বড় অভিসন্ধি করেছিল এই পাচারচক্রটি। এনআইএর তরফে জানা গিয়েছে, গোপনে শ্রীলঙ্কার তামিল গোষ্ঠীর জঙ্গি সংগঠন এলটিটিই-র পুনর্জাগরণের উদ্দেশ্য কাজ চালিয় যাচ্ছিল এই কার্টেল। এর বিরুদ্ধেই অভিযান শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা।

এনআইএ সূত্রে আরও জানা গিয়েছে, শনিবার সকাল থেকে চলা অভিযানে এই কার্টেলের সপক্ষে বেশকিছু তথ্যপ্রমাণ হাতে পেয়েছে এনআইএ। যার ভিত্তিতে গ্রেফতারও করা হয়েছে একজনকে। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে মাদক, অস্ত্র-শস্ত্র, নগদ টাকা ও নথি সহ আরও নানা বেআইনি সামগ্রী।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...