Saturday, April 4, 2026

উত্তরাখণ্ডে আতঙ্ক: জেলের মধ্যে এডস আক্রান্ত মহিলা-সহ ৪৪ জন!

Date:

Share post:

জেলের মধ্যে এইচআইভি(HIV) আক্রান্ত হলেন এক মহিলা সহ ৪৪ জন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের(Uttarakhand) হলদোয়ানি জেলে(Haldoyani Jail)। গোটা ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে জেলের অন্দরে। কীভাবে এতজন একসঙ্গে এডস আক্রান্ত হলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই আক্রান্তদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, যে সব বন্দি এইচআইভিতে আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে বেশির ভাগই মাদক সেবন করতেন। একসঙ্গে এত জন বন্দি এইচআইভি পজিটিভ হওয়ায় বাকি বন্দিদেরও স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে বলে জেল সূত্রে খবর। হাসপাতালের ডাক্তার পরমজিৎ সিং জানান, স্বাস্থ্য পরীক্ষা করার পর যাঁদের সামান্য কিছু রোগের লক্ষণ দেখা যায় তাঁদের সেখানেই ওষুধ দেওয়া হয়। আর যাঁদের গুরুতর কোনও রোগের লক্ষণ থাকে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও জেল কর্তৃপক্ষের তরফে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়ে থাকে। যাতে এইচআইভি আক্রান্ত রোগীদের সঠিক সময়ে চিকিৎসা দেওয়া যায়। পাশাপাশি এইচআইভি আক্রান্তদের জন্য একটি অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি সেন্টার তৈরি করা হয়েছে।

চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, একসঙ্গে এতজন আসামি এইচআইভি-তে আক্রান্ত হওয়ায় বাকিদেরও পরীক্ষা করানো হচ্ছে। তবে সব বিধি মেনে চলার পরও কীভাবে এই সংক্রমণ হল তা নিয়ে উদ্বেগ বাড়ছে। তাই বাকিদের মধ্যেও সচেতনতা প্রচার করা হচ্ছে। হলদোয়ানি জেলের সুপারিনটেনডেন্ট প্রমোদ পাণ্ডে জানান, কীভাবে এই ভাইরাস ছড়াচ্ছে সে বিষয়ে আমরা নিশ্চিত নই। এর পিছনে একাধিক কারণ থাকতে পারে। আমাদের তরফে সবরকম সচেতনতা মূলক প্রচার চালানো হচ্ছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...