Thursday, June 25, 2026

অসুস্থ হার্দিক, কলকাতার বিরুদ্ধে গুজরাতের নেতৃত্বে রশিদ খান

Date:

Share post:

আজ আহমেদাবাদে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাত টাইটান্স। তবে এই ম‍্যাচে নামলেন না গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। দলকে নেতৃত্ব দিচ্ছেন রশিদ খান। জানা গিয়েছে অসুস্থ তিনি। টস জিতে এমনটাই জানান রশিদ খান। তবে কি হয়েছে তা নিয়ে কিছু বললেননি তিনি।

এদিন টস জিতে গুজরাত অধিনায়ক রশিদ খান বলেন,” হার্দিক একটু অসুস্থ। তাই এই ম্যাচে ও খেলছে না। খুব একটা ভয়ের কিছু নেই। ওকে নিয়ে ঝুঁকি নিতে চাইছি না। অনেক বড় প্রতিযোগিতা। আশা করছি পরের ম্যাচেই ওকে পাব আমরা।”

কেকেআরের বিরুদ্ধে হার্দিক যে খেলবেন না তা আগে থেকে জানায়নি গুজরাত। ম্যাচের আগে কিছু জানান হয়নি এই নিয়ে। একেবারে টসে বোঝা যায়, হার্দিককে ছাড়াই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামছে গুজরাত। চলতি আইপিএল-এ ভালো শুরু করেছে গুজরাত। এখনও পযর্ন্ত দুটো ম‍্যাচের মধ‍্যে দুটোতেই জিতেছে তারা। তবে চলতি টুর্নামেন্টে নিজেকে এখনও মেলে ধরতে পারেননি হার্দিক।

আরও পড়ুন:ম‍ুম্বইয়ের বিরুদ্ধে ম‍্যাচ জিতলেও জোর ধাক্কা চেন্নাই শিবিরে

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...