Monday, June 8, 2026

হারের হ‍্যাটট্রিক, দিল্লির হারে ক্ষুব্ধ দলের মালিক, ক্ষোভ প্রকাশ সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

চলতি আইপিএল-এ হারের হ‍্যাটট্রিক। ২০২৩ আইপিএল-এ এখনও জয়ের মুখ দেখেনি দিল্লি ক‍্যাপিটালস। আর এতেই ক্ষুব্ধ দিল্লি দলের কর্ণধার পার্থ জিন্দাল। পরপর ম‍্যাচ হারায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করলেন তিনি।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় দিল্লি কর্ণধার লেখেন,” তিন ম্যাচ, তিন হার! এটা দেখা খুব কঠিন। ব্যাট হাতে কেউ প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছে না। মাঠে খুনে মানসিকতাও দেখা যাচ্ছে না। এখনও এই দলের উপর আমাদের আস্থা রয়েছে। একটা ভালো দল। আসুন আমরা দলবদ্ধ হই এবং আগামী মঙ্গলবার থেকে আবার নতুন ভাবে শুরু করি। এই দলের উপর আমার বিশ্বাস রয়েছে। এগিয়ে চল দিল্লি।”

এখনও পযর্ন্ত আইপিএল-এ তিনটে ম‍্যাচে তিনটেই হার দিল্লির। আগামি মঙ্গলবার পরবর্তী ম‍্যাচে নামছে দিল্লি। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। এখন দেখার মুম্বইয়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পারে কিনা সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিং-এর দল।

আরও পড়ুন:রিঙ্কু সিং-এর ঝড়ো ইনিংস-এ ভর করে গুজরাতকে ৩ উইকেটে হারাল কলকাতা


 

Related articles

আগাম জামিনের আবেদন করতে পারেন: হাই কোর্টে নির্দেশ অরূপ রায়কে

মেসিকাণ্ডে প্রায় ছয় মাস পরে দায়ের এফআইআর। তা নিয়েই প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন...

কল্যাণের পরে এবার ইডি দফতরে শ্রেয়া পাণ্ডে! ‘স্বেচ্ছায় হাজিরার’ সাফাই

সরকারি-বেসরকারি জমি দখল এবং অবৈধ নির্মাণ সংক্রান্ত বে-নিয়মের মামলায় এবার ইডি (ED) দফতরে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে (Shreya...

দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিনটি বিমান

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে(Delhi airport) রবিবার বিকেলে ঝোড়ো হাওয়ায় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সরে গিয়ে পার্কিংয়ে থাকা এয়ার...

আর্জেন্টিনা-ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই হামলা, প্রশ্নের মুখে বিশ্বকাপের নিরাপত্তা

বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম...