Tuesday, February 24, 2026

রাজস্থানে কংগ্রেসের গোষ্ঠীদ্ব*ন্দ্ব চরমে, নিজের সরকারের বিরুদ্ধেই অনশনে  পাইলট

Date:

Share post:

চলতি বছরের শেষেই বিধানসভা নির্বাচন। কিন্তু রাজস্থানে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব মেটার ইঙ্গিত নেই। বরং মুখ্যমন্ত্রী অশোক গহলৌত এবং তাঁর প্রতিদ্বন্দ্বী সচিন পাইলট ধারাবাহিক ভাবে পরস্পরকে নিশানা করে চলেছেন।

প্রসঙ্গত, ডিসেম্বরে রাজস্থানে ভারত জোড়ো যাত্রার সময় রাহুলের সামনেই পাইলটকে মুখ্যমন্ত্রী করার দাবিতে স্লোগান উঠেছিল। এর পরেই নতুন করে দু’গোষ্ঠীর সংঘাত শুরু হয়। বৃহস্পতিবার পাইলট প্রশ্ন তোলেন, বিজেপির বসুন্ধরা রাজে সরকারের দুর্নীতির বিরুদ্ধে ভোট দিয়ে রাজস্থানের মানুষ কংগ্রেসকে সরকারে এনেছিল। তা হলে গত চার বছরে সেই দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ হল না কেন? এর পর গহলৌত বলেন, ‘‘দেশে করোনার পরে কংগ্রেস দলেও করোনা ঢুকে পড়েছে।’’

দুর্নীতির অভিযোগে নিজের সরকারের বিরুদ্ধেই অনশনে বসছেন রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট। রাজনৈতিক মহল বলছে, সরকার নয়, সচিনের নিশানায় আসলে মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। তাকে বিঁধতেই সচিন টেনে এনেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে। শচীনের ঘোষণা, আগামী মঙ্গলবার দিন তিনি এক দিনের প্রতীকী অনশনে বসবেন।

পাইলট বলছেন, প্রতিশ্রুতি পূরণ না করে আমরা ভোটে যেতে পারি না। আমাদের হাতে প্রমাণ আছে। ব্যবস্থা নেওয়া উচিত ছিল। প্রকৃত তদন্ত করানো উচিত ছিল। আবার একটা ভোট আসছে। ক’দিনের মধ্যেই নির্বাচনী আচরণবিধিও জারি হয়ে যাবে। মানুষের কাছে কী জবাব দেব? কিন্তু নিজের দলেরই সরকারের বিরুদ্ধে এ ভাবে প্রকাশ্যে সরব হওয়াকে বিরোধীরা ‘ইস্যু’ করবে না?

এ প্রসঙ্গে সচিন বলেন, রাজ্যে আমাদের সরকার চলছে। আমাদেরই ব্যবস্থা নিতে হবে। যাতে মানুষ ভরসা পান, এই সরকার তাদের কথা অগ্রাধিকারের ভিত্তিতে দেখে। রাজনৈতিক মহল মনে করছে, ভোটের আগেভাগেই গহলৌতের উপর চাপ তৈরি শুরু করে দিয়েছেন সচিন।

 

 

spot_img

Related articles

বিশ্বকাপ শেষেই তীব্র বিতর্ক ইতালীয় ক্রিকেটে, যৌন নির্যাতনে অভিযুক্ত কর্তা

টি২০ বিশ্বকাপের পরই বিতর্কে ইতালির ক্রিকেট দল। প্রথমবার বিশ্বকাপে (World Cup)খেলে নজর কেড়েছিল ইতালীয় ক্রিকেট দল (Italian cricket...

আজ থেকে একাদশ- দ্বাদশের চাকরির সুপারিশপত্র দেওয়া শুরু

মেধাতালিকা প্রকাশের একমাসের মাথায় হাতে হাতে এবার শিক্ষক নিয়োগের (Teachers recruitment) সুপারিশপত্র পেতে চলেছেন এসএসসির (School Service Commission)...

হুমকি মেলে কলকাতা নগর দায়রা-সহ রাজ্যের একাধিক জেলা আদালতে বোমাতঙ্ক

কলকাতাসহ (Kolkata) রাজ্যের একাধিক জেলার আদালতে বোমাতঙ্ক! মঙ্গলবার সকাল থেকেই কলকাতা, বহরমপুর ও আসানসোলের একাধিক আদালতে দফায় দফায়...

অবসর ভেঙে ফিরছেন কোর্টে? বড় আপডেট দিলেন সেরেনার কোচ

অবসর ভেঙে আবারও টেনিস কোর্টে ফিরছেন সেরেনা উইলিয়ামস (Serena Williams)?। দীর্ঘ বিরতির পর আবার প্রতিযোগিতামূলক টেনিসে ফিরতে পারেন...