Sunday, March 15, 2026

ফের নয়া রেকর্ড মেসির, টপকে গেলেন রোনাল্ডোকে

Date:

Share post:

ফের রেকর্ড গড়লেন লিওনেল মেসি। ক্লাব ফুটবলে গড়লেন অনন্য রেকর্ড। ছাপিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। শনিবার রাতে লিগ ওয়ানে খেলতে নেমে নাইসেকে ২-০ গোলে হারায় পিএসজি। পিএসজির হয়ে গোল দুটি করেন লিওনেল মেসি এবং রামোস। আর শনিবার গোল করতেই রেকর্ড গড়েন লিও। এখনও পযর্ন্ত ইউরোপে খেলা ফুটবলারদের মধ্যে সব থেকে বেশি গোলের মালিক হলেন মেসি। এতদিন এই রেকর্ড ছিল শুধু রোনাল্ডোর দখলে। শুধু তাই নয়, ইউরোপীয় ক্লাব ফুটবলে সবথেকে বেশি গোলের অবদানও মেসির দখলে।

ইউরোপীয় ক্লাব ফুটবলে এখনও পযর্ন্ত মেসির গোলের সংখ্যা ৭০২। রোনাল্ডোর রয়েছে গোল ৭০১। শুধু ৭০২ গোল করা নয়, পাশাপাশি ২৯৮টি গোল করিয়েছেন মেসি। সেই হিসাবে ইউরোপীয় ক্লাব ফুটবলে ১০০০ গোলে অবদানের মাইলফলকে পৌঁছে গিয়েছেন আর্জেন্তাইন তারকা। শনিবার রাতে নাইসের বিরুদ্ধে ১টি গোল করার পাশাপাশি ১টি গোল করিয়েছেন লিও। তাঁর পায়েই নাইসকে ২-০ গোলে হারিয়ে লিগ ওয়ানের শীর্ষে পিএসজি। ম্যাচের ২৬ মিনিটে গোল করেন মেসি। লেফট ব্যাক নুনো মেন্ডেসের ক্রস থেকে গোলটি করেন তিনি। ৭৬ মিনিটে গোলের অ্যাসিস্ট দেন মেসি। তাঁর ক্রস থেকেই গোল করে যান অভিজ্ঞ ডিফেন্ডার সার্জিও রামোস।

পিএসজির হয়ে খেলতে নেমে এই কৃতিত্ব অর্জন করলেও, মেসির পিএসজিতে থাকা নিয়ে জল্পনা চলছে। পিএসজির সঙ্গে জুন মাস পর্যন্ত চুক্তি রয়েছে মেসির। ক্লাবের নতুন চুক্তিতে এখনও সই করেননি তিনি। সূত্রের খবর, ৩০ শতাংশ বেতন কমিয়ে পিএসজি সই করাতে চাইছে লিওকে। যদিও এই প্রস্তাবে রাজি নন মেসি। মেসিকে পেতে ঝাঁপিয়েছে তাঁর পুরোনো ক্লাব বার্সেলোনাও।

আরও পড়ুন:চেন্নাইয়ের হয়ে মাঠে নেমেই ৬১, ম‍্যাচ শেষে মনের কথা জানালেন রাহানে

 

spot_img

Related articles

শিশু হত্যাকারী নেতানিয়াহু: ইজরায়েল প্রধানমন্ত্রীকে হত্যার ‘শপথ’ ইরানের

প্রতিটি সকালে পশ্চিম এশিয়ার যুযুধান দুপক্ষ নতুন নতুন শপথ ও টার্গেট ফিক্স করে যুদ্ধে নামছে। একদিকে ইরানের (Iran)...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...

অচেনা মানুষের শেষ যাত্রার সঙ্গী! বেওয়ারিশ লাশ সৎকারে ডাক পড়ে পূজার

মহিলা। তাই দেহ সৎকারে তাঁর অধিকার কোথায়? আজও ধর্মীয় অজুহাতে আপনজনের এই গুরুদায়িত্ব নেওয়া থেকে বঞ্চিত রাখা হয়...

অত্যন্ত সুবিধা হল IPL-এর: জানালেন রাজীব শুক্লা

জাতীয় নির্বাচন কমিশন দ্রুত পাঁচ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেওয়ায় লাভবান বিসিসিআই। আটকে...