Friday, April 3, 2026

বাড়ানো হল দুয়ারে সরকার শিবিরের সময়সীমা, কবে পর্যন্ত মিলবে পরিষেবা?

Date:

Share post:

‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের। বাড়ল দুয়ারে সরকার শিবিরের সময়সীমা। আগামী ১১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত দুয়ারে সরকার শিবিরের গৃহীত আবেদনের পরিষেবা প্রদানের সময়সীমা ধার্য ছিল। সেই সময়সীমা বাড়িয়ে করা হল আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। সোমবার রাজ্য সরকারের তরফে এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, গত ১ এপ্রিল থেকে রাজ্যের সমস্ত জেলায় শুরু হয় দুয়ারে সরকারের ষষ্ঠ দফার কর্মসূচি। মাসের পয়লা তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত রাজ্যের সমস্ত জনহিতকর প্রকল্পের আবেদন গ্রহণের ব্যাপারে দিন নির্ধারিত হয়।একইভাবে, ১১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত গৃহীত আবেদনের পরিষেবা প্রদানের জন্য দিনক্ষণ নির্ধারিত হয়েছিল। সেই তারিখ বাড়িতে করা হল আগামী ৩০ এপ্রিল। ফলত, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত দুয়ারে সরকার শিবির চলবে।

আরও পড়ুন- লাফিয়ে বাড়ছে কো.ভিড সংক্রমণ! দেশজুড়ে শুরু মক ড্রিল

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...