Friday, April 3, 2026

লাফিয়ে বাড়ছে কো.ভিড সংক্রমণ! ফের উদ্বেগ বাড়াচ্ছে ওমি.ক্রন

Date:

Share post:

গরমের দাপট যেমন বাড়ছে, তারসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দেশের কোভিড সংক্রমণ। বুধবার সকাল ৮টায় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত হয়েছেন ৭৮৩০ জন। ২২৩ দিনে সর্বোচ্চ দৈনিক সংক্রমণের সংখ্যা এটি। এর আগে গত ১ সেপ্টেম্বর দেশে দৈনিক কোভিড সংক্রমণের সংখ্যা ছিল ৭৪৯৬। এরইমধ্যে উদ্বেগ বাড়িয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, কোভিড রোগীদের অনেকেরই নমুনা পরীক্ষা করে ওমিক্রন উপরূপের সন্ধান পাওয়া গিয়েছে। এই ওমিক্রনের জেরেই দেশে কোভিডের দ্বিতীয় ঢেউ ভয়াবহ আকার ধারণ করেছিল।

আরও পড়ুন:ঐতিহাসিক মুহূর্ত: গঙ্গার নিচ থেকে সফলভাবে হাওড়া পৌঁছলো মেট্রো রেক

পাশাপাশি বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে কোভিড রোগীর সংখ্যা ছিল ৪০ হাজার ২১৫ জন। মঙ্গলবার দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ৫৬৭৬ জন। পরের ২৪ ঘণ্টায় সংক্রমণ একলাফে অনেকটাই বেড়ে যাওয়ায় রোগীর সংখ্যা বেড়েছে।

কেন্দ্রের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় ১৮৮১ জন কোভিডে আক্রান্ত হয়েছে কেরলে। এর পরেই রয়েছে দিল্লি। সেখানে সংখ্যা ৯৮০। এক দিনে ৯১৯ জন কোভিডে আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। পশ্চিমবঙ্গে গত এক দিনে আক্রান্ত হয়েছেন ৫৯ জন। এ ছাড়া দিল্লি, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশে ২ জন করে এবং গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের ১ জন করে কোভিড রোগীর মৃত্যু হয়েছে।

 

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...