Monday, April 6, 2026

CSK vs RR: চেন্নাই এক্সপ্রেসকে থামিয়ে দিল সঞ্জু স্যামসনের রাজস্থান

Date:

Share post:

RR 175/8 (20)
CSK 172/6 (20)
Rajasthan Royals won by 3 runs

ঘরের মাঠে সঞ্জু স্যামসনদের কাছে হারতে হল ইয়োলো ব্রিগেডকে। এদিকে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবে বৃহস্পতিবার ২০০তম ম্যাচ খেললেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলে যা রেকর্ড। সিএসকের হয়ে এটা তাঁর ১৫তম মরশুম। আর ধোনির এই রেকর্ডের দিনেই হারতে হল চেন্নাই সুপার কিংসকে। ৩ রানে ম্যাচে জিতে নিল রাজস্থান রয়্যালস।

এদিনের ম্যাচে টস জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক। ব্যাট হাতে এদিনও আগুন ঝরান দুরন্ত ফর্মে থাকা যশ বাটলার। শুরুতে জয়সওয়াল ফিরলেও নিজের খেলা চালিয়ে যান বাটলার। ৩৬ বলে ৫৬ রানের দুরন্ত ইনিংস খেলেন বাটলার। যোগ্য সঙ্গ দেন পাডিক্কল। তবে রবীন্দ্র জাদেজার বলে খানিকটা খেলায় ফেরে চেন্নাই। মাত্র ২১ রান দিয়ে দুই উইকেট তুলে নেন তিনি। শেষের দিকে অবশ্য শিমরন হেটমায়ারের ৩০ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ১৭৫-এ পৌঁছে যায় রাজস্থান।

১৭৬ রানের লক্ষমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই আউট হয়ে যান ফর্মে থাকা ঋতুরাজ গায়কোয়াড়। মাত্র ৮ রান করেন তিনি। তারপর অজিঙ্ক রাহানে এদিন মাত্র ৩১ রান করেন। রানের গতি একেবারে আটকে দেন রাজস্থানের চার স্পিনার। স্পিনারদের দাপটে দ্রুক মাঠ ছাড়েন মইন আলি, আম্বাতি রায়াডুরা। পরপর পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় চেন্নাই। তবে খেলাটা কিছুটা ধরে রেখেছিলেন কনওয়ে। তবে হাফসেঞ্চুরি হাঁকিয়েই আউট হয়ে যান তিনি। শেষে খেলাটা ধরে টেনে তোলার চেষ্টা করেন ক্যাপ্টেন কুল ধোনি। পরপর ছক্কা হাঁকিয়ে ১৭ বলে ৩২ রান করেন তিনি। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের কাছে ৩ রানে হারতে হল ধোনির চেন্নাইকে।

আরও পড়ুন- Summer Holiday: তীব্র দাবদাহ, মুখ্যমন্ত্রীর নির্দেশে স্কুলের গরমের ছুটি এগিয়ে আনল রাজ্য

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...