Sunday, April 5, 2026

ধোনির কি পায়ে চোট? কী বলছেন সিএসকে কোচ? মাহিকে নিয়ে বিশেষ ভিডিও পোস্ট সিএসকের

Date:

Share post:

বুধবার রাজস্থান রয়‍্যালসের বিরুদ্ধে ৩ রানে হারে চেন্নাই সুপার কিংস। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে একসময়ে জয় ছিনিয়ে নেওয়ার মুখেই ছিল সিএসকে। শেষ ওভারে ২১ রানের লক্ষ‍্যের সামনে ধোনি পরপর জোড়া ছক্কা হাঁকিয়ে জয়ের কাছে পৌঁছে দিয়েছিলেন দলকে। তবে সন্দীপ শর্মা ইয়র্কার ধোনি-জাদেজাকে আটকে দেয়। শেষমেশ হারের মুখ দেখে ধোনির দল। তবে এরপরই সিএসকের তরফ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। যা দেখে মন খারাপ ধোনি ভক্তদের।

বৃহস্পতিবার সিএসকের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়, যেখানে দেখা যাচ্ছে ধোনি মাঠ ছাড়ার সময় হালকা খোঁড়াচ্ছেন। সেই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, “একজন যোদ্ধা, একজন বর্ষীয়ান, একজন চ্যাম্পিয়ন- এক এবং একমাত্র।”

জানা যাচ্ছে চোট রয়েছে সিএসকে অধিনায়কের। সিএসকের কোচ স্টিফেন ফ্লেমিংও স্বীকার করেছেন ধোনি হাঁটুতে চোট রয়েছে। এই নিয়ে ফ্লেমিং বলেন,” ওঁর হাঁটাচলা দেখেই স্পষ্ট ও হাঁটুতে চোট নিয়ে খেলছে। যদিও ওর ফিটনেস পেশাদারদের মতোই। কয়েক মাস আগেই ও এখানে চলে এসেছিল। রাঁচিতেও অল্পবিস্তর অনুশীলন করেছিল। তবে চেন্নাইয়ে আসার একমাস আগে ওঁর প্রিসিজন চালু হয়ে গিয়েছিল।”

ফ্লেমিং আরও বলেন,” ম্যাচ কন্ডিশনে আসার জন্য ও প্রবল পরিশ্রম করেছে। ও এখনও দুরন্ত খেলছে। ও নিজেকে যেভাবে প্রস্তুত করে, সেই বিষয়ে আমরা বরাবর আত্মবিশ্বাসী থাকি। বরাবর ও চালু গতির সঙ্গে নিজেকে মানিয়ে নেয়।”

আরও পড়ুন:শুভমনের খেলায় খুশি নন সেহবাগ, বললেন, ‘এই ধরনে খেললে ক্রিকেটই ওঁকে থাপ্পড় মারবে’


 

 

Related articles

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...