Saturday, April 18, 2026

রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Date:

Share post:

নববর্ষের (Bengali New Year) আগেই শুক্রবার সন্ধেয় কালীঘাটের (Kalighat) মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার সন্ধ্যায় তিনি পৌঁছে যান মা কালীর মন্দিরে। সেখানে বাংলার মানুষের মঙ্গল কামনায় পুজো দেন মুখ্যমন্ত্রী। প্রতি বছরের মতো এবারও তিনি ভক্তিভরে মায়ের পুজো দেন। ফুল-মালা, দুধ দিয়ে নিষ্ঠাভরে কালীঘাট মন্দিরে পুজো দিতে দেখা যায় তাঁকে। আর শনিবার বাংলা নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীকে টুইট করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন, পয়লা বৈশাখ উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি কামনা করি নববর্ষের ভোর আপনার জীবনে আশা, সুখ এবং স্বাস্থ্যের প্রাচুর্য নিয়ে আসুক। আসুন আমরা সমাজের কল্যাণ ও উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হই।

উল্লেখ্য, শুক্রবার কালীঘাট ও নকুলেশ্বর ভৈরব মন্দিরে পুজো দিয়ে রাজ্যবাসীর মঙ্গল কামনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পুজো দেওয়ার পর শুক্রবার মুখ্যমন্ত্রী বলেন, ‘নববর্ষের প্রাক্কালে আজ কালীঘাট মন্দির ও নকুলেশ্বর ভৈরব মন্দিরে পুজো দিলাম এবং সকল বিশ্ববাসী তথা মা-মাটি-মানুষের মঙ্গল কামনায় ব্রতী হলাম। পরমেশ্বরের স্নেহাশিসে নতুন বছরের প্রতিটি দিন সকলের হয়ে উঠুক আলোকময়। সুখ, সমৃদ্ধি, আনন্দের পরশ পাক প্রতিটি পরিবার। শান্তি-সম্প্রীতি-সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকুক বাংলার প্রতিটি হৃদয়।

 

 

Related articles

নতুন সরকার গঠনের পরই শাস্তির মেয়াদ কমল সু চি-র!

আউং সান সু চি-র (Suu Kyi) কারাদণ্ডের মেয়াদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে মায়ানমার (Myanmar Government) সরকার। সামরিক জুন্টার প্রধান...

কাজে গাফিলতির অভিযোগে হুগলিতে অবজারভার বদল, কলকাতায় সাসপেন্ড কনস্টেবল

পারফরম্যান্সে অসন্তুষ্ট, চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের অভজারবারকে সরাল নির্বাচন কমিশন (Election Commission)। শনিবার চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের জেনারেল অবজারভার সি....

দিল্লিতে বাঙালি মহল্লায় খুন বাবা-ছেলে! গ্রেফতার অভিজাত আবাসনেরই বাসিন্দা

দিল্লির (Delhi) এক অভিজাত আবাসনে খুন বাবা-ছেলে! ঘটনাটি ঘটেছে দিল্লির বাঙালি মহল্লা নামে পরিচিত জায়গা চিত্তরঞ্জন পার্কের কাছে।...

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...