Friday, April 3, 2026

একমাস ধরে ভো.গান্তি, বদলে যাচ্ছে হাওড়া বর্ধমান ট্রেন রুট!

Date:

Share post:

বিগত কয়েক মাস ধরে রেলযাত্রীরা (Railway Passenger) শুধুই ভোগান্তির শিকার হয়েছেন। একদিন বা দুদিন ছাড়া ছাড়া রেললাইনে ইন্টারলকিং (Interlocking Work) এর কাজ থেকে শুরু করে নতুন লাইন স্থাপনের কথায় বারবার ব্যাহত হয়েছে রেল পরিষেবা। এই গরমে এবার বড় ভোগান্তি আশঙ্কা। আগামীকাল অর্থাৎ ১৭ এপ্রিল থেকে আগামী ১৯ মে পর্যন্ত একমাস ব্যাপী ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের কারণে হাওড়া ডিভিশনের (Howrah Division) রেল যাত্রীদের সমস্যা বাড়তে চলেছে। পূর্ব রেলের (Eastern Railways) পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী এক মাস ব্যান্ডেল -শক্তিগড় শাখায় বেশ কিছু ট্রেন বাতিল (Train Cancelled) সহ, কিছু ট্রেনের যাত্রাপথও বদল করা হচ্ছে। লোকাল ট্রেনের (Local Train) পাশাপাশি ব্যাহত হবে দূরপাল্লার ট্রেন পরিষেবাও।

১৭ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে পাশাপাশি কিছু রুট বদল করে দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব রেল সূত্রে খবর, আগামী ১৭ এপ্রিল বর্ধমান থেকে ০৩০৫২ নম্বর ট্রেনটি বাতিল থাকবে। ২৯ এপ্রিল, ৪ মে, ৬ মে, ৮ মে, ১১ মে, ১৩ মে, ১৪ মে, ১৬ মে, এবং ১৮ মে বর্ধমান থেকে ০৩০৫২ এবং হাওড়া থেকে ৩৭৮৫৭ ট্রেন গুলি বাতিল করা হচ্ছে। ১৮ এপ্রিল, ৩০ এপ্রিল, ৫ মে, ৭ মে, ৯ মে, ১২ মে, ১৪ মে, ১৫ মে, ১৭ মে এবং ১৯ মে হাওড়া থেকে বাতিল থাকছে ০৩০৫১ নম্বর ট্রেনটি। ব্যান্ডেল থেকে ৩৭৭৮১ ট্রেন বাতিল থাকে ওই দিনে। একই সঙ্গে বর্ধমান থেকেও বাতিল থাকবে ৩৭৭৮২ এবং ৩৭৮১২ নম্বর ট্রেনগুলি।

রেলের পাওয়ার ব্লকের কাজের জন্য ব্যাহত হবে দূরপাল্লার ট্রেন পরিষেবাও। ২৯ এপ্রিল, ৪ মে, ৬ মে, ৮ মে, ১১ মে, ১৩ মে, ১৪ মে, ১৬ মে এবং ১৮ মে আপ ১৩০২৭ হাওড়া – আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস বাতিল থাকছে। ৩০ মে, ৫ মে, ৭ মে, ৯ মে, ১২ মে, ১৪ মে, ১৫ মে, ১৭ মে এবং ১৯ মে ডাউন ১৩০২৮ ডাউন আজিমগঞ্জ – হাওড়া কবিগুরু এক্সপ্রসও বাতিল থাকছে । এখানেই শেষ নয় বেশ কিছু ট্রেনের যাত্রাপথও বদল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাওড়া-মোকামা এক্সপ্রেস এবং মোকামা-হাওড়া এক্সপ্রেস মেইন লাইনের পরিবর্তে কর্ড লাইন দিয়ে চলাচল করবে। গৌড় এক্সপ্রেস ব্যান্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ- নিউ ফারাক্কা রুটে চলাচল করবে বলেই রেল সূত্রে জানা যাচ্ছে।

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...