Friday, April 3, 2026

ম‍্যাচ হেরে বোলারদের কাঠগড়ায় তুললেন নাইট অধিনায়ক

Date:

Share post:

পরপর দু’ম‍্যাচে হার কলকাতা নাইট রাইডার্সের। সানরাইজার্স হায়দরাবাদের পর গতকাল মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারে কেকেআর। আর এই হারের ফলে হতাশ নাইট অধিনায়ক নীতীশ রানা। ম‍্যাচ শেষে বললেন হার ভুলে নতুন করে শুরু করতে হবে।

নাইট অধিনায়ক বলেন,”একটা-দুটো ম্যাচ এরকম হলে কিছু বলার থাকে না, কিন্তু পাঁচটা ম্যাচ হয়ে গেল। সবারই খারাপ দিন যেতে পারে। কিন্তু পরের ম্যাচে সেটা হলে ভাল নয়। দলের ক্ষতি হয়। আমরা আলোচনা করব। আবার নতুন করে শুরু করতে হবে।”

ব‍্যাটদের পারফরম্যান্স নিয়ে কিছু না বললেও, দলের বোলারদের পারফরম্যান্স নিয়ে খুশি নন নীতীশ। এই নিয়ে তিনি বলেন,”দলের সেরা বোলাররাই অনেক রান দিয়ে ফেললে কী আর বলার থাকে। সুনীল নারিনের বল ইশান কিষান যে ভাবে খেলল, সেটা দেখার মতো। পাওয়ার প্লে-তে আমাদের আরও ভাল বল করা উচিত ছিল। বোলারদের থেকে আরও বেশি প্রত্যাশা ছিল আমার।”

আরও পড়ুন:ঘরোয়া ক্রিকেটে পুরস্কার মূল্য বাড়াল বিসিসিআই


 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...