Saturday, April 4, 2026

 জীবনের ৪ দিনের সিবিআই হেফাজত, স্ক্যানারে আরও দুই বিধায়ক

Date:

Share post:

গ্রেফতার হয়েছেন মুর্শিদাবাদের বড়ঞা’র বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। দীর্ঘ ৬৫ ঘন্টা পর তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। সোমবার সকাল ১২ টা নাগাদ তাকে নিয়ে আসা হয় আলিপুর আদালতে। তার আগে হয় মেডিক্যাল টেস্ট। সোমবার বিকেল চারটের সময় জীবনকে আলিপুর আদালতে পেশ করা হয়। আদালত জীবনকে চারদিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছে।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, পুকুর পাড় থেকে আরও একটি মোবাইল উদ্ধার হয়েছে। মিলেছে তিন হাজার পাতার নথি। টাকা লেনদেনের তথ্য ও চাকরিপ্রার্থীদের নাম ও সেই সম্পর্কিত বহু কাগজ পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, নজরে রয়েছেন আরও দু’ই বিধায়ক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, বড়ঞা’র বিধায়কের মোবাইলে চ্যাট থেকে পাওয়া গিয়েছে গুরুত্বপূর্ণ তথ্য।

আরও জানা গিয়েছে, কাকে কত টাকা পাঠানো হয়েছে উঠে এসেছে তাও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, চলতি মাসের প্রথম সপ্তাহে শেষ লেনদেন হয়।সিবিআই সূত্রে জানা গিয়েছে, দুই বিধায়কের পাঠানো ‘ক্যান্ডিডেট লিস্ট’-ও মিলেছে। উল্লেখ রয়েছে ওই বিধায়কদের নাম।  অভিযোগ, টাকা দিয়েও অনেকে চাকরি পাননি। আরও বেশি টাকা দিয়ে সেই চাকরি পেয়েছেন অন্য কেউ।

সূত্রের খবর, এক বিধায়ক নবগ্রামের। তাঁর নাম কানাই মণ্ডল। অন্যজন বীরভূমের এক বিধায়ক। উল্লেখ্য, কানাইকে ইতিমধ্যেই তলব করেছে সিবিআই। আর এহেন পরিস্থিতিতে, ‘তৃণমূল বিধায়কদের টার্গেট করা হচ্ছে, এটা একটা গেম প্ল্যান’, বিধানসভায় তৃণমূল বিধায়ক সংখ্যা কমানোর চক্রান্তের অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...