Saturday, April 4, 2026

নিয়োগ দুর্নী*তি: শুভেন্দুর টুইটের পাল্টা খোঁচা তৃণমূলের

Date:

Share post:

নিয়োগ দুর্নীতিকাণ্ডে বড়ঞার বিধায়কের গ্রেফতারের ঘটনায় শাসকদলকে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তার অভিযোগ,তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধিরা মিডলম্যান হিসেবে কাজ করেছেন তদন্তে এটা প্রমাণিত। তৃণমূলের মন্ত্রী, বিধায়ক-সাংসদদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, ট্যুইটে লিখেছেন শুভেন্দু।বিরোধী দলনেতার তালিকায় নাম বীজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়েরও।নাম রয়েছে মুর্শিদাবাদের সাংসদ ও জেলা তৃণমূলের চেয়ারম্যান আবু তাহের খান কারামন্ত্রী অখিল গিরির।
সোশ্যাল মিডিয়ায় শুভেন্দুর অভিযোগ, “বহুবার সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে বলেছি, এক-দুই নয় প্রায় শতাধিক বিধায়কদের সুপারিশে কোথাও নিজেদের আত্মীয়স্বজন চাকরি পেয়েছেন আবার কোথাও মোটা টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে। আবার মহামান্য আদালতের নির্দেশের ফলে একাধিক নেতার ভাই, ছেলে, মেয়ে, ভাগ্নি কিংবা স্বামীর চাকরি গেছে। তা জনসমক্ষে আগেই এসেছে।
শুভেন্দু যাই দাবি করুন না কেন, তার পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।কী বলছেন তারা ? আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিকের ‘যে তালিকা দেখানো হয়েছে, তাতে আমার সই নেই’, প্রতিক্রিয়া বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের। তিনি আরও বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে চাকরি দেওয়ার সুযোগ থাকলে, আগামী দিনে আবার সুপারিশ করব। যে কোনও তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত।’ বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিকের দাবি, ‘কাজ নেই, ইস্যু নেই, মিথ্যা অভিযোগ, ওটা ভুয়ো তালিকা।’
পাল্টা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন,’কী করে গ্রেফতার না হয়ে বাইরে ঘুরতে পারেন শুভেন্দু? নারদকাণ্ডে এফআইআর হয়েছে শুভেন্দুর নামে। এখন সিবিআই একদিকে অতিসক্রিয়, কিন্তু শুভেন্দুকে ছাড় দেওয়া হচ্ছে’, নারদ, সারদাকাণ্ডে ওকে গ্রেফতার করা উচিত।আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের প্রতিক্রিয়া, ‘শুভেন্দুর ভাই দিব্যেন্দুর বিজেপিতে যোগদানের প্রস্তাবে কটাক্ষ করাতেই ভুল বকছেন তিনি।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...