Monday, April 6, 2026

লাল-হলুদে সলমানের শো, সঙ্গী সোনাক্ষী-প্রভু দেবা-জ্যাকলিন, টিকিট অনলাইনে

Date:

Share post:

১৩ মে ইস্টবেঙ্গলে পারফর্ম করতে আসছেন বলিউড তারকা সলমান খান। লাল-হলুদের শতবর্ষ উদযাপন করতে ইস্টবেঙ্গলে বসছে ‘দ‍্যা-বাং ট‍্যুর’। এই অনুষ্ঠানে সলমান খানের সঙ্গে আসছেন সোনাক্ষী সিনহা, প্রভু দেবা , জ্যাকলিন ফার্নান্ডেজ, পুজা হেগরে-সহ অনেকে। টিকিট পাওয়া যাবে অনলাইনে।

শতবর্ষের অনুষ্ঠান করোনার জন্য সেভাবে বড় করে করা সম্ভব হয়নি ইস্টবেঙ্গলের। তবে এবার বড় অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে লাল-হলুদ ক্লাব। সমর্থকদের জন‍্য এই উদ্দ‍্যোগ লাল-হলুদ কর্তাদের। সূত্রের খবর, শুধু ক্লাবে এসে অনুষ্ঠান করাই নয়, ক্লাব ঘুরে দেখারও পরিকল্পনা রয়েছে বলিউডের ভাইজানের।

এর আগে ৩ এপ্রিল ইস্টবেঙ্গল মাঠ পরিদর্শন করে গিয়েছিলেন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মীরা এবং সলমান খানের টিম। সেই সময় সলমানের ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে ক্লাব ঘুরিয়ে দেখান ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার।

এর আগে অক্ষয় কুমার ও সোনাক্ষি সিনহাকে নিয়ে এসেছিলেন লাল-হলুদ কর্তারা। সেইসময় তাদের নিয়ে দারুণ উন্মাদনা তৈরি হয়েছিল। এবার লাল-হলুদে ভাইজান। উৎসব-উন্মাদনা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন:এগিয়ে থেকেও আইজলের সঙ্গে ড্র ইস্টবেঙ্গলের, সুপার কাপ থেকে বিদায় লাল-হলুদের


 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...