Saturday, April 4, 2026

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও অ্যাসেজের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

Date:

Share post:

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের আর একমাসও বাকি নেই। আগামী ৭ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে ওভালে খেলবে অস্ট্রেলিয়া। এবং এরপর অ্যাসেজ সিরিজ। এই দুয়ের জন্য বুধবার দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। সবচেয়ে উল্লেখযোগ্য হল এই দুই সিরিজেই অফ ফর্মে থাকা ডেডিড ওয়ার্নারকে দলে জায়গা দিলেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কর্তারা। ওয়ার্নার দলে সুযোগ পেলেও তাঁর ওপর বেশি ভরসা করতে নারাজ কর্তারা। সেই কারণেই তাঁরা ওয়ার্নারের বিকল্প হিসেবে এই দুই টুর্নামেন্টের জন্য দলে জায়গা দিয়েছেন ম্যাথু রেনশ ও মার্কাস হ্যারিসকে।

ঘোষিত দল :  প্যাট কামিন্স, স্কট বোলান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হ্যাজালউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, টড মার্ফি, ম্যাথু রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার।

অনেক দিন ধরেই ওয়ার্নারের অফ ফর্মে থাকা নিয়ে চুলচেরা তদন্ত চলছে। তবে তারই মাঝে গত ডিসেম্বর মাসে বক্সিং ডে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। তার আগে অবশ্য অন্তত ১০টি ইনিংস ওয়ার্নার খেললেও, তাঁর ব্যাট থেকে আসেনি কোনও অর্ধ্বশতরান। এরপর পাঁচটি ম্যাচে ব্যাট হাতে নামলেও, ওয়ার্নার ১৫ রাণের গণ্ডিও পার করতে পারেননি।

প্রসঙ্গত, ভারত-অস্ট্রেলিয়ার সিরিজ চলাকালীন কনুইয়ের চোটের কারণে মাঝপথেই দেশে ফিরে যান ওয়ার্নার। এরপর চোট সারিয়ে তিনি এখন আইপিএল খেলতে ব্যস্ত। তবে ক্রিকেটের এই মেগা ইভেন্টেও এখনও অচেনা ছন্দেই পাওয়া গিয়েছে এই অজি ব্যাটারকে। ফলে তাঁকে নিয়ে সর্বোত্রই সমালোচনার ঝড় উঠছে। ওয়ার্নার দলে জায়গা পেলেও বাদ পড়েছেন পিটার হান্ডসকম্ব, অ্যাশটন অ্যাগার ও মিচেল সোয়েপসন, ম্যাট কুনেমানরা। জায়গা ধরে রেখেছেন টড মার্ফি। এবং প্রায় চার বছর পর দলে ফিরলেন মিচেল মার্শও।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...