Saturday, April 4, 2026

আয়নায় মুখ দেখুন! বিজেপির মিথ্যাচারের জবাবে তোপ তৃণাঙ্কুরের

Date:

Share post:

নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) অভিযোগ তুলে একাধিক উপায়ে রাজ্যকে ‘মিথ্যা বদনামের’ চেষ্টা বিজেপির (BJP)। প্রতিনিয়ত নিয়োগ দুর্নীতির অভিযোগে রাজ্যকে কটাক্ষ করছে গেরুয়া শিবির। আর বিজেপির সমস্ত কুৎসা, অপপ্রচারের জবাব দিলেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur Bhattacharjee)। এদিন টুইট করে বিজেপির আসল স্বরূপ প্রকাশ্যে আনেন তৃণাঙ্কুর। টুইটে ডবল ইঞ্জিন সরকারের (Double Engine) নিয়োগ দুর্নীতির আসল ছবি সামনে এনে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি (TMCP President) অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে চাকরির নিয়োগে স্বচ্ছতা নিয়ে অনেক হইচই করছে বিজেপি। কিন্তু এবার নিজের ট্র্যাক রেকর্ডে নজর দিক বিজেপি। এবার তাঁদের কথা বলার সময় শেষ বলেও মন্তব্য করেন তৃণাঙ্কুর।

পাশাপাশি তৃণাঙ্কুরের দাবি, বিজেপির ডবল ইঞ্জিন সরকারকে কেউ একজন আয়নার সামনে এনে দাঁড় করাক। এদিন মূলত, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) নিয়োগ দুর্নীতি ও ব্যাপম কেলেঙ্কারি (Vyapam Scam) কাণ্ডের কথা সামনে এনে বিজেপিকে একহাত নেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...