Saturday, April 4, 2026

৩ মাসের মধ্যে পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ড দেওয়ার নির্দেশ শীর্ষ আদালতের

Date:

Share post:

পরিযায়ী শ্রমিকদের(Migrate Worker) রেশনকার্ড দেওয়ার জন্য ৩ মাসের সময়সীমা বেধে দিল দেশের শীর্ষ আদালত। বৃহস্পতিবার এমনটাই নির্দেশ দিয়েছে এম আর শাহের নেতৃত্বাধীন বেঞ্চ। তবে যে সমস্ত পরিযায়ী শ্রমিকের নাম কেন্দ্রের ই-শ্রম পোর্টালে নথিভুক্ত কেবল তাঁদের ক্ষেত্রেই এই পদক্ষেপের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত(Supreme Court)।

উল্লেখ্য, ২০২১ সালে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল পরিযায়ী শ্রমিকদের জন্য কমিউনিটি কিচেন ও শুকনো রেশন দেওয়ার। কিন্তু অভিযোগ ছিল সুপ্রিম নির্দেশকে কার্যত অমান্য করছে বহু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। যার জেরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সমাজকর্মী হর্ষ মান্দের, অঞ্জলি ভরদ্বাজ, জগদীপ ছোকার। এদিন আদালতে সমাজকর্মীদের আইনজীবী প্রশান্ত ভূষণ দাবি করেন, যেহেতু আদমসুমারি হয়নি, সেই সুযোগে ১০ কোটিরও বেশি মানুষকে জাতীয় খাদ্য সুরক্ষা আইন, ২০১৩-র আওতার বাইরে রাখা হয়েছে। এমনকী রেশন কার্ডও নেই তাঁদের। ২০১১ সালের আদমসুমারি অনুযায়ীই সমস্ত পদক্ষেপ করা হচ্ছে বলে দাবি তাঁর। এরপরই সুপ্রিম কোর্ট সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দেয়, ২৮.৫৫ কোটি শ্রমিক যাঁদের নাম ই-শ্রম পোর্টালে নথিভুক্ত, তাঁদের রেশন কার্ড দেওয়া ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় আনার বিষয়টি নিশ্চিত করার জন্য।

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...