Wednesday, March 18, 2026

উইকএন্ডেই স্বস্তির বৃষ্টি! সুখবর শোনাল আবহাওয়া দফতর

Date:

Share post:

তাপপ্রবাহের তীব্রতার মধ্যেই সুখবর শোনাল আবহাওয়া দফতর। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতর জানাল, শীঘ্রই কমবে তাপমাত্রা। সপ্তাহান্তেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বহু কাঙ্খিত বৃষ্টি হবে। সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।

আরও পড়ুন:তাপপ্রবাহের সতর্কতার মাঝেই স্বস্তির বৃষ্টি! কোথায় কবে বৃষ্টি জানুন!

কলকাতা ছাড়াও রবিবার থেকে বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। এ ছাড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে শনিবার থেকেই ঝড়বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতায় তাপপ্রবাহের সম্ভাবনাও নেই।

তবে মুষলধারে বৃষ্টির এখনই নয়। তারজন্য আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে। পাশাপাশি আগামী দু’দিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে বৃহস্পতিবারের জন্য লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

 

 

spot_img

Related articles

ভোটের লড়াইয়ে মুখোমুখি ‘মা-ছেলে’, ডাবগ্রাম-ফুলবাড়িতে সম্পর্কের অগ্নিপরীক্ষা

একই পরিবারের সদস্যদের ভিন্ন রাজনৈতিক দলের হয়ে লড়াই করা নতুন নয় বঙ্গ রাজনীতিতে। কিন্তু সম্পর্ক যদি হয় মা-ছেলের...

ED তদন্তে হস্তক্ষেপ কাম্য নয়, আইপ্যাক মামলা স্থগিতের আবেদন খারিজ শীর্ষ আদালতে

কলকাতার আইপ্যাক (I-PAC)অফিসে ইডি হানা ঘিরে সুপ্রিম মামলায় বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের (Supreme Court)। বুধবার বিচারপতি প্রশান্ত কুমার...

ইডেনে প্রস্তুতি শুরু নাইটদের, বিমান জটে আটকে নারিনরা

আইপিএলের(IPL)  প্রস্তুতিতে মাঠে নেমে পড়ল কেকেআর(KKR)। মঙ্গলবার থেকেই কলকাতায় আসতে শুরু করেছিলেন নাইট ক্রিকেটার সাপোর্ট স্টাফরা, বুধবার বিকেলে...

৭০ হাজার ভোটে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীকে উপহার দেব: প্রার্থী হয়ে প্রত্যয়ী ঊষারানি  

"৭০ হাজার ভোটে জয়ী হয়ে সেই ভোট মুখ্যমন্ত্রীকে আমি উপহার তুলে দেব।" চতুর্থবার মিনাখাঁ বিধানসভা থেকে তৃণমূলের (TMC)...