Thursday, June 25, 2026

জল জীবন মিশন প্রকল্পে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম চালুর সিদ্ধান্ত রাজ্যের!

Date:

Share post:

জল জীবন মিশন (Jal Jeevan Mission) প্রকল্পে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের (Government of West Bengal) । রাজ্যের জনস্বাস্থ্য কারিগরী দফতর (State Public Health Technical Department) সংশ্লিষ্ট বিভিন্ন দফতর ও সংস্থার সঙ্গে সমন্বয় বাড়াতে এবার ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (Management Information System) চালু করছে রাজ্য সরকার। নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ চলছে কিনা তা পর্যালোচনা করে সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (H K Dwivedi)। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে ২০২৪ এর ডিসেম্বর মাসের মধ্যে যাতে রাজ্যে প্রতিটি পরিবারে পানীয় জলের সংযোগ পৌঁছায় সেই লক্ষ্যেই ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্যের পূর্ত, সেচ, ক্ষুদ্র সেচ ও জনস্বাস্থ্য কারিগরী দফতরকে যৌথ ভাবে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। রেল, জাতীয় সড়ক এবং কলকাতা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরকে। পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত রাজ্যে ৫৯ লক্ষ ৬২ হাজার ৯৪৮টি গ্রামীণ বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে, খরচ হয়েছে ১০ হাজার ৪০০ কোটি টাকা। যা মোট লক্ষ্যমাত্রার ৩২.৪৭ শতাংশ। রাজ্যে প্রতিটি বাড়িতে জলের সংযোগ দিতে খরচ হবে ৫৮ হাজার ৫৮৬ কোটি টাকা। তার মধ্যে এখনও পর্যন্ত ২০২২-’২৩ অর্থবর্ষেই খরচ হয়েছে প্রায় ৫ হাজার কোটি টাকা। এখনও পর্যন্ত কাজ হয়েছে ৬১ শতাংশ। এর মধ্যে দার্জিলিং, মালদহ, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ার মতো জেলায় কাজ হয়েছে ১৭ থেকে ২৪ শতাংশ। সূত্রের খবর যেসব জেলায় কাজের অগ্রগতি আশানুরূপ নয়, সেই সব জেলায় কাজে গতি আনতে মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর।

 

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...