Wednesday, June 24, 2026

‘হাইব্রিড সূর্যগ্রহণ’ কী? কোথায় দৃশ্যমান হবে এই গ্রহণ?

Date:

Share post:

বছরের প্রথম সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব।বিরল এই সূর্যগ্রহণ নাম ‘হাইব্রিড’ সূর্যগ্রহণ।এই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে মুখিয়ে রয়েছেন মহাকাশপ্রেমীরা।বৃহস্পতিবারই এই বিরল সূর্যগ্রহণ দেখা যাবে পৃথিবীর একাধিক প্রান্তে। কোথায় কখন দেখা যাবে ‘হাইব্রিড সূর্যগ্রহণ’?

আরও পড়ুন:আজ সূর্যগ্রহণ, জেনে নিন কখন কোথায় কতক্ষণ দেখা যাবে এই গ্রহণ

দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, অ্যান্টার্কটিকা থেকে গ্রহণের বিভিন্ন মুহূর্ত দেখা যাবে। তবে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের এক্সমাউথ থেকেই একমাত্র সম্পূর্ণ গ্রহণ দেখা যাবে । কিন্তু এই বিরল দৃশ্য দেখা থেকে বঞ্চিত হবেন ভারতীয়রা। এদেশের কোনও প্রান্ত থেকেই গ্রহণের কোনও মুহূর্ত (Solar eclipse 2023) দৃশ্যমান হবে না। উল্লেখ্য, এরপর আবার সূর্যগ্রহণ হবে ১৪ অক্টোবর।

আসুন জেনে নিই বিরল এই সূর্যগ্রহণকে ‘হাইব্রিড সূর্যগ্রহণ’ বলে নামকরণ কেন করা হয়েছে –
এই গ্রহণ পূর্ণগ্রহণও নয়, আবার আংশিক গ্রহণও নয়। তবে, এই দুইয়েরই মিশ্রণ। সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় চলে এলে চাঁদ যদি সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে বাধা দেয় তখনই সূর্যগ্রহণ হয়। কিন্তু এক্ষেত্রে চাঁদ সূর্যকে পুরোপুরি আড়াল করতে পারে না। তাই গ্রহণ পূর্ণ মাত্রায় পৌঁছনোর পর সূর্যের মাঝখানে অন্ধকার থাকলেও চারপাশে সূর্যের আলো উঁকি দেয়।


 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...