Sunday, April 5, 2026

পুলিশের সব চেষ্টাকেই বানচাল করে চম্পট দিল রামপুরহাটের ডাকাত দল

Date:

Share post:

রামপুরহাটে সোনার দোকানে ডাকাতি করতে আসে ডাকাত দল। খবর পেয়ে দোকান ঘিরে ফেলে এলাকার মানুষ। খবর দেওয়া হয় পুলিশেও। দোকান ঘিরে ফেলে পুলিশের বাহিনীও। শুরু হয় মাইকিং। আত্মসমর্পণ করতে বলা হয় ডাকাত দলকে। ওড়ানো হোয়াইট ড্রোনও। কিন্তু পুলিশের সব চেষ্টায় জল ঢেলে চম্পট দেয় ডাকাত দল।

আরও পড়ুন:”যারা মামলা করেছে, তাদের শেষ দেখে ছাড়ব”, প্রকাশ্যে হুমকি “চাকরি চোর” বিজেপি নেতার

বীরভূমের রামপুরহাটে ভর সন্ধ্যায় একটি সোনার দোকানে ভয়ঙ্কর ঘটনা। জানা যায় চার জনের একটি ডাকাত দল সোনার দোকানে চুরি করতে ঢুকেছে। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ ডাকাতদের আত্মসমর্পণ করতে বলে মাইকিং শুরু করে। ডাকাতের দলকে বাইরে বেরিয়ে এসে আত্মসমর্পণ করতে বলা হয়। তাদের সঙ্গে আগ্নেয়াস্ত্র রয়েছে বলে সন্দেহ করে পুলিশ। টানটান উত্তেজনা তৈরি হয়। ডাকাতির খবর পেয়ে আশপাশের এলাকার মানুষজনও দোকানের সামনে গিয়ে ভিড় করেন।কিন্তু আচমকাই পিছনের পাঁচিল টপকে উধাও হয়ে যায় ডাকাত দল।


ডাকাতদের অবস্থান জানতে দোকানের বাইরে ড্রোনও ওড়ানো হয়। বেগতিক দেখে দোকানের ভেতরে থাকা অন্য একটি দরজা খুলে পাঁচিল টপকে পুলিশের নজর এঁড়িয়ে পালিয়ে যায় ডাকাত দল। পুলিশ দোকানে ঢুকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।

 

 

Related articles

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...