Friday, March 20, 2026

সুখবর দিল্লি শিবিরে, উদ্ধার চুরি যাওয়া সরঞ্জাম, সোশ্যাল মিডিয়ায় পোস্ট ওয়ার্নারের

Date:

Share post:

বৃহস্পতিবার চলতি আইপিএল-এ প্রথম জয় পায় দিল্লি ক‍্যাপিটালস। আর এরপরই আরও এক সুসংবাদ পেল দিল্লি শিবির। চুরি যাওয়া সরঞ্জামের বেশির ভাগটাই উদ্ধার করা গিয়েছে।কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামার আগে ব্যাট-সহ ক্রিকেটের বেশ কিছু সরঞ্জাম চুরি গিয়েছিল দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটারদের।

কেকেআর-কে হারিয়ে এবারের আইপিএলে প্রথম জয় পাওয়ার পর সুখবর পেল দিল্লি। ডেভিড ওয়ার্নারদের চুরি যাওয়া সরঞ্জামের বেশির ভাগটাই উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও কিছু সরঞ্জাম পাওয়া যায়নি। বেঙ্গালুরু পুলিশ তদন্ত চালিয়ে ক্রিকেটারদের সরঞ্জাম উদ্ধার করেছে। চুরি যাওয়া ক্রিকেট সরঞ্জাম ফেরত পাওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন দিল্লির অধিনায়ক ওয়ার্নার। পোস্টে তিনি লিখেছেন, “ওরা অপরাধীদের খুঁজে পেয়েছে। এখনও কিছু সরঞ্জাম পাওয়া যায়নি। কিন্তু তার পরেও ধন্যবাদ।” প্রসঙ্গত, আরসিবি-র বিরুদ্ধে বেঙ্গালুরুতে খেলে ফেরার পথে দিল্লি ক্রিকেটারদের সরঞ্জাম চুরির ঘটনা ঘটে। দিল্লি ১৫ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তাদের ম্যাচের পরে রাজধানীতে পৌঁছানোর পরেই ব্যাট, প্যাড এবং গ্লাভস সহ তাদের একাধিক ক্রিকেট সরঞ্জাম চুরি গিয়েছিল। যার মূল্য কয়েক লক্ষ টাকা।

আরও পড়ুন:সৌরভ-বিরাটের বিতর্ক নিয়ে কী বললেন শাস্ত্রী?


 

Related articles

অসমে একা লড়বে তৃণমূল: ঘোষিত তারকা প্রচারক

বিজেপির একের পর এক ধর্মের রাজনীতিতে ক্লান্ত অসমের মানুষের জন্য কোনও রেহাই দিতে ব্যর্থ কংগ্রেস। বিরোধী হিসাবে যে...

নিষ্কৃতিমৃত্যুর পথে যাত্রা, বন্ধ হরিশের পুষ্টি ও রক্ত পরীক্ষা

সুপ্রিম কোর্টের (Supreme Court) অনুমতির পর প্যাসিভ ইউথেনেশিয়ার (Passive Euthanasia) প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছালেন হরিশ রানা (Harish Rana)।...

আদালতের নির্দেশে ১৬তম ধাপে রোজ ভ্যালির টাকা ফেরত শুরু

রোজ ভ্যালি আর্থিক দুর্নীতি (Rose Valley Scam) কাণ্ডে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের শুক্রবার থেকে আরেক দফা টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া...

হর্ষিতের বিকল্প নিয়ে দ্রুত সিদ্ধান্ত, কে হবেন নাইটদের ‘নতুন রাসেল’?

আইপিএলের (IPL) আগে টিম কম্বিনেশন দেখে নিতে শুক্রবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলল কেকেআর(KKR)। দ্রুত হর্ষিত রানার বিকল্প...