Tuesday, April 7, 2026

এশিয়ান গেমসে দল পাঠাচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড

Date:

Share post:

বড় সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের। আসন্ন এশিয়ান গেমসে ভারতের পুরুষ এবং মহিলা ক্রিকেট দলকে না পাঠানোর সিদ্ধান্ত নিল বিসিসিআই! পূর্ব নির্ধারিত ক্রীড়াসূচি থাকার জন্যই এই সিদ্ধান্ত বলে বোর্ড সূত্রের খবর।

চিনের শহর হানঝুতে বসছে এশিয়াডের আসর। তাতে অন্তর্ভুক্ত হয়েছে ক্রিকেট। টি-২০ ফর্ম‍্যাটে খেলা হবে ২৩ সেপ্টেম্বর থেকে ২৮ অক্টোবর। এই নিয়ে ভারতীয় দলের শেফ দ্য মিশন ভুপিন্দর বাজওয়া জানিয়েছেন, “এশিয়াডের সব স্পোর্টসে আমাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে। একমাত্র ক্রিকেট ছাড়া। বিসিসিআইকে আমরা ৩-৪টে মেল করেছিলাম। জবাবে ওরা জানিয়েছে, পূর্ব নির্ধারিত সূচি থাকায় ওই সময়ে ক্রিকেট দলকে এশিয়াডে পাঠানো সম্ভব নয়।’’

প্রসঙ্গত, অক্টোবরেই ভারতের মাটিতে রয়েছে একদিনের বিশ্বকাপ। অন্যদিকে, এশিয়াড চলাকালীন দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার কথা ভারতীয় মহিলা দলের। অতীতে বহুবার বিসিসিআই দুটো টুর্নামেন্টের জন্য আলাদা আলাদা দল পাঠিয়েছে। কিন্তু এবার তেমনটা হচ্ছে না। বোর্ডের তরফে পাল্টা দাবি করা হয়েছে, “ভারতীয় অলিম্পিক সংস্থা একেবারে শেষ সময়ে মেল করেছিল। ততদিনে আমরা মহিলা দলের সূচি চূড়ান্ত করে ফেলেছিলাম। তাই দল পাঠানো সম্ভব হয়নি।”

এদিকে, অলিম্পিক্সে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার লড়াই চালাচ্ছে আইসিসি। এশিয়ান গেমসের পরেই মুম্বইয়ে বসবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভা। সেখানে গ্রীষ্মকালীন অলিম্পিক ক্রিকেটের অন্তর্ভূক্ত হওয়া নিয়ে আলোচনা হওয়ার কথা। এশিয়াডে ক্রিকেট দলকে না পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই, তার নেতিবাচক প্রভাব না পড়ে মুম্বইয়ের বৈঠকে!

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...