Sunday, March 29, 2026

অক্ষয় তৃতীয়ায় মহেশে জগন্নাথ দেবের চন্দনযাত্রা, সূচনা এ বছরের রথযাত্রার

Date:

Share post:

রীতি মেনে অক্ষয় তৃতীয়ার সকালে চন্দন যাত্রা উৎসব পালিত হল হুগলির মাহেশের জগন্নাথ মন্দিরে (Jagannath Mandir)। রবিবার সকালে ৬২৭ বছরের প্রাচীন মন্দিরে এ বছরের রথযাত্রারও সূচনা হল। এদিন যেখানে যত জগন্নাথ মন্দির আছে, সেখানেই চন্দন যাত্রা উৎসব পালিত হয়। এই উপলক্ষে এদিন সকাল থেকেই মাহেশে ভক্তদের ঢল নেমেছিল। দলে দলে ভক্তরা প্রভু জগন্নাথ দেবের চন্দন যাত্রা প্রত্যক্ষ করেন। তার সঙ্গে হয় অক্ষয় তৃতীয়ারও বিশেষ পুজোপাঠ।

মাহেশ জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী (Piyal Adhikari) জানান, তাঁদের রীতি মেনে বছরের চারটি দিন খুব শুভ। এর মধ্যে রয়েছে পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, কার্তিক মাসের প্রথম দিন এবং বিজযা দশমী। তাঁদের বিশ্বাস অক্ষয় তৃতীয়ার দিন যা কিছু হয় সবই অক্ষয় হয়ে যায়। যা ভালো করলেও সেটা অক্ষয় হয় কোন খারাপ কাজ করলেও অক্ষয় হয়।

পুরাণ অনুযায়ী, এই দিনেই বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের আবির্ভাব ঘটেছিল। মহাভারতের সূচনা হয়েছিল। এদিন সত্যযুগ শুরু হয়েছিল এবং এই দিনই জগন্নাথ দেবের চন্দন যাত্রা উৎসবেরও শুরু হয়। তাই এই দিনটি বিশেষভাবে পালিত হয়। সকাল থেকেই ভক্তরা মন্দিরে এসে চন্দন বেটেছেন এবং সেই চন্দন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার কপালে লেপে দেওয়া হয়েছে।

৬২৭ বছর ধরে মাহেশের বিগ্রহ দারুব্রহ্ম বা নিম কাঠের তৈরি। ৬২৭ বছর ধরে এই মূর্তিকেই পুজো করা হচ্ছে। এই চন্দন যাত্রা পর্ব চলবে আগামী ৪২ দিন। ৪২দিন পরেই শুরু হবে জগন্নাথ দেবের স্নান যাত্রা। বলতে গেলে এই দিন থেকেই রথযাত্রার সূচনা পর্ব শুরু হয়ে গেল। তাই ভক্তরা এসে পুজো-প্রার্থনা করেছেন।

আরও পড়ুন:কমছে দানের পরিমাণ! বিশ্বের সবচেয়ে ধনী মন্দিরের প্রণামীর হারে ‘রেকর্ড’ পতন

 

 

Related articles

জিতবে ‘বাংলা মা’, প্রকাশিত তৃণমূলের প্রচার সঙ্গীত 

বাংলা মাকে জেতানোর সংকল্প নিয়ে প্রকাশিত হল নতুন গান। তৃণমূলের প্রচার সঙ্গীত। আজ থেকে বাংলার সর্বত্র বাজবে সেই...

দুর্ঘটনায় রাহুলের মৃত্যু, মানতে পারছে না টলিউড

রবিবার শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। ৪৩ বছর বয়সী অভিনেতার এভাবে দুর্ঘটনায় হঠাৎ...

রাহুল বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

শুটিং চলাকালীন দিঘার সমুদ্র সৈকতে মর্মান্তিক দুর্ঘটনা। অকালে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রবিবার ‘ভোলে বাবা...

দুয়ারে সরকার-এর পর দুয়ারে ডাক্তার, বাঁকুড়ার রাইপুরে উন্নয়ন বার্তা নেত্রীর

পুরুলিয়ার মানবাজারের পর বাঁকুড়া রাইপুরে ঠাকুরমনি সরেন-সহ আরও ৬ তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভা করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই...