Monday, April 6, 2026

ম‍্যাচ হারলেও গুজরাতের বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন রাহুল

Date:

Share post:

শনিবার গুজরাত টাইটান্সের কাছে ম‍্যাচ হারলেও অনন্য নজির গড়েন লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুল। টপকে গেলেন বিরাট কোহলিকে। গুজরাতের বিরুদ্ধে ৬৮ রান করেন লখনৌ অধিনায়ক। আর এই রান করতেই রেকর্ড গড়েন রাহুল। দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসাবে টি-২০ ফর্ম‍্যাটে সাত হাজার রান করলেন তিনি।

শনিবার গুজরাতের বিরুদ্ধে খেলতে নেমে ভারতীয় ক্রিকেটার হিসাবে টি-২০ ফর্ম‍্যাটে সাত হাজার রান করেন রাহুল। বিশ্বের তৃতীয় দ্রুততম হিসাবে এই নজির গড়েছেন তিনি। এক্ষেত্রে টপকে গিয়েছেন বিরাটকে। সাত হাজার রান করতে এখনও পযর্ন্ত রাহুল নিয়েছেন ১৯৭টি ইনিংস। কোহলি নিয়েছিলেন ২১২টি ইনিংস। কোহলির পরেই রয়েছেন শিখর ধাওয়ান। তিনি ২৪৬ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেন। এরপরেই রয়েছেন সুরেশ রায়না, রোহিত শর্মা এবং রবিন উথাপ্পা।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


 

Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...