Wednesday, June 24, 2026

কালিয়াগঞ্জের পর নাবালিকার নিথর দেহ উদ্ধার কালিয়াচকে! পুলিশি তদন্ত শুরু

Date:

Share post:

কালিয়াগঞ্জের রেশ কাটতে না কাটতেই মালদহের কালিয়াচকে ধর্ষণের পর খুনের অভিযোগ উঠল এক নাবালিকার বিরুদ্ধে। মঙ্গলবার সাতসকালে ধানখেতের মধ্যে ওই নাবালিকার নিথর দেহ পড়ে থাকতে দেখে উত্তেজনা ছড়ায় এলাকায়।খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় কালিয়াচকের বিশাল পুলিশ বাহিনী। পৌঁছন কালিয়াচকের এসডিপিও। নাবালিকার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত প্রক্রিয়া।

আরও পড়ুন:BSF-এর গুলিতে নিহতদের পরিবারের পাশে থেকেই ”জনসংযোগ যাত্রা” শুরু অভিষেকের

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে কালিয়াচক থানায় খবর পৌঁছয়, আকন্দবেড়িয়ার উজিরপুরে জমিতে এক নাবালিকার মৃতদেহ পড়ে রয়েছে। স্কুলছাত্রী বলে অনুমান করছেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে যায়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। সেইসঙ্গে আশেপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়েটিকে স্কুলছাত্রী বলেই  মনে হচ্ছে তাঁদের। সঙ্গে ব্যাগও রয়েছে। সম্ভবত টিউশন সেরে ফেরার পথে সে যৌন নিগ্রহের শিকার হয়েছে। তারপর খুনের পর দেহ লোপাটের জন্য গভীর রাতে আততায়ীরা জমিতে ফেলে দিয়েছে। তবে মৃতের পরিচয় এখনও জানা যায়নি। বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ জোগাড় করে আগে তার পরিচয় জানতে তৎপর কালিয়াচক থানার পুলিশ।

প্রসঙ্গত, গত শুক্রবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যে তোলপাড় হয়। সেই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি এখনও সরগরম। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের দল এসে ঘুরে গেছে ইতিমধ্যেই। কালিয়াগঞ্জ থানার চার এএসআইকে সাসপেন্ড করা হয়েছে।

 

 

Related articles

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...